ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পদত্যাগের ঘোষণা দেওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ছাড়া অন্য ১৩ জন এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির। এরপর ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।

নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের একজন দায়িত্বশীল নেতা বলেন, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। দু-একজন পদত্যাগ করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে গোপালগঞ্জে পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসারপ্রধানেরা

আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শকসহ এসআরবি, বিজিবি এবং আনসার ও ভিডিপির মহাপরিচালকেরা। তাঁরা সার্কিট হাউসে অবস্থান করছেন এবং বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

গোপালগঞ্জে সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুর

গোপালগঞ্জে একের পর এক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহরের নবীনবাগ এলাকায় সাংবাদিক শেখ মো. একরামুল কবীর মুক্তর বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা বাড়ির সিসিটিভি ক্যামেরা ও ভবনের জানালার কাচ ভাঙচুর করে।

এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা-ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনে থানার আসবাব, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি যানবাহন পুড়ে গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়ন

জনপ্রিয় টার্গেট

দুঃসময়ের ত্যাগী নেতা মোক্তল হোসেনকে সংবর্ধনা দিল স্থানীয় বিএনপি

টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ

প্রকাশ: ০১:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬