ঠাকুরগাঁওয়ে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর থানাধীন বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষে বাসস্ট্যান্ড চৌরাস্তায় যানবাহন রিকুইজিশন ডিউটি করছিলেন ঠাকুরগাঁও সদর ট্রাফিক পুলিশ ও সদর থানার সদস্যরা। বিকেল সাড়ে ৫টার দিকে পঞ্চগড় দিক থেকে আসা ঢাকা-মেট্রো-ন-১৪-৪০১২ নম্বরের একটি হলুদ পিকআপ শহর চৌরাস্তার দিকে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মো. আব্দুস সালেক গাড়িটি থামার সংকেত দেন।

গাড়িটি থামলে কনস্টেবল সালেক চালককে নথিপত্র নিয়ে সার্জেন্ট মো. শাহাজাহান আলীর সঙ্গে কথা বলতে বলেন। এ সময় পিকআপটির চালক মো. মিজানুর রহমান (৩৮) ও তাঁর সহকারী মো. রায়হান আলম (২৩) নথিপত্র না দেখিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পালিয়ে যাওয়ার সময় তাঁরা কর্তব্যরত কনস্টেবল সালেককে হত্যার উদ্দেশ্যে গাড়িটি ডান দিকে মোড় নিয়ে সজোরে ধাক্কা দেয় এবং প্রায় ১০-১৫ হাত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এ সময় কনস্টেবলের আর্তচিৎকার শুনে সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয় পথচারীরা ধাওয়া করে পিকআপটি আটক করেন এবং অলৌকিকভাবে প্রাণরক্ষা পান আহত ওই কনস্টেবল।

গ্রেপ্তার আসামিরা হলেন পীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের (জগথা) মো. মিজানুর রহমান এবং ২ নম্বর ওয়ার্ডের (রঘুনাথপুর) মো. রায়হান আলম।

মামলা তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মনিরুজ্জামান বলেন, নির্বাচনী ডিউটিতে থাকা সরকারি চাকরিজীবীকে আঘাত, হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা প্রদানসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং জামিনে মুক্তি পেলে তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আদালতে তাঁদের জামিনের বিরোধিতা করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান।

‘প্রিসাইডিং অফিসারকে খুঁটিতে বেঁধে রাখবেন’, নির্বাচনী জনসভায় পরওয়ার

নির্বাচনে অনিয়ম বা জালিয়াতির চেষ্টা হলে ভোটকেন্দ্র ঘেরাও করে প্রিসাইডিং কর্মকর্তাকে আটকে রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘প্রিসাইডিং অফিসার একটাকেও বের হতে দেবেন না। দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে রেখে আমাদের ফোন করবেন।

গৃহবধূ ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার পরিবার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পৃথক ঘটনায় এক গৃহবধূ ও এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিবন্ধী তরুণীর পরিবারের সদস্যরা অভিযুক্ত ব্যক্তির বাড়িতে বিচার চাইতে গেলে তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জনপ্রিয় টার্গেট

নিখোঁজের একদিন পর উদ্ধার, চিকিৎসাধীন প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের

ঠাকুরগাঁওয়ে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশ: ১২:০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬