ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার দুই সিটি: ই-রিকশা নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই সমন্বয়হীনতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

• ডিএসসিসির অর্ধলাখ নিবন্ধন ফরম বিক্রি, ডিএনসিসি শুরুই করেনি।

• কোন সিটিতে কত ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে, সে সিদ্ধান্ত হয়নি।

• দুই সিটির আট জোনে চলবে আলাদা সাত রঙের ই-রিকশা।

ফাইল ছবি

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার নিবন্ধনপ্রক্রিয়া শুরুতেই সমন্বয়হীনতায় পড়েছে। ই-রিকশা তৈরিতে কোম্পানিকে অনুমোদন, ই-রিকশার নিবন্ধন ও ফিটনেস সনদ দেওয়ার কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন হওয়ায় ভোগান্তি ও জটিলতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ইতিমধ্যে ই-রিকশার ৫৩ হাজার নিবন্ধন ফরম বিক্রি করেছে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিবন্ধন ফরম বিক্রি শুরুই করেনি। ঢাকার দুই সিটির আট জোনে সাত রঙের রিকশার অনুমোদন দেওয়া হবে। তবে কোন সিটি কত ই-রিকশা নিবন্ধন দেবে, সে সিদ্ধান্ত হয়নি।

বিধিমালা তৈরির পর চলতি নভেম্বরে শুরু হয়েছে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম। তবে ডিএসসিসি নিবন্ধন ফরম বিক্রি করলেও ডিএনসিসি গতকাল মঙ্গলবার পর্যন্ত শুরু করেনি। ডিএনসিসি বিধিমালার কিছু তথ্য সংশোধনের প্রস্তাব দিয়েছে।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ আজকের পত্রিকাকে জানান, ২৩ নভেম্বর পর্যন্ত ডিএসসিসির ৫৩ হাজার নিবন্ধন ফরম বিক্রি হয়েছে। ডিএসসিসি কত ই-রিকশা নিবন্ধন দেবে, জানতে চাইলে তিনি বলেন, এটি এখনো নির্ধারণ করা হয়নি। ডিএমপির ট্রাফিক বিভাগ, বুয়েট, বাংলাদেশ পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)সহ সংশ্লিষ্টরা মিলে এ সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সম্প্রতি গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘(বিধিমালায়) চারটি বিষয়ে সংশোধনের আবেদন করেছি। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন হলেই আমরা ফরম বিক্রি শুরু করব।’

সূত্র জানায়, ই-রিকশা নিবন্ধনের জন্য ঢাকার দুই সিটিকে আট জোনে বিভক্ত করা হয়েছে। প্রতি জোনে আলাদা রঙের রিকশা অনুমোদন দেওয়া হবে। ফলে এক জোনের রিকশা অন্য জোনে চলার সুযোগ থাকবে না। এর মধ্যে ডিএনসিসি এলাকার জোনগুলো হচ্ছে—উত্তরা, গুলশান, মিরপুর ও তেজগাঁও। এই চার জোনে চলবে মেরুন, গোলাপি, নীল ও হলুদ রঙের ই-রিকশা। ডিএসসিসি এলাকার জোনগুলো হচ্ছে—রমনা, ওয়ারী, লালবাগ ও মতিঝিল। এই জোনগুলোতে চলবে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের ই-রিকশা।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন আজকের পত্রিকাকে বলেন, ‘ই-রিকশা নিবন্ধন দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। ট্রাফিক জোন অনুসারে উত্তর সিটি করপোরেশনকে আমরা চার ভাগে বিভক্ত করেছি। চার এলাকায় চার রঙের রিকশা চলবে। কয়েক দিনের মধ্যে ফরম বিক্রি শুরু হলে রিকশামালিকেরা অনলাইনে সহজে নিবন্ধন করতে পারবেন।’

ই-রিকশার নিবন্ধনপ্রক্রিয়ায় সিটি করপোরেশনগুলো যুক্ত থাকলেও রিকশা তৈরির ক্ষেত্রে নকশা ও কারিগরি অনুমোদন দেবে বুয়েট। বিধিমালা অনুসারে নিবন্ধনের জন্য ট্রাফিক বিভাগের ফিটনেস সনদ নেওয়া বাধ্যতামূলক।

ই-রিকশার নকশা করেছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষক দল। বুয়েটের এই গবেষকেরা দেশে প্রচলিত ১২ ধরনের ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তাগত ত্রুটি পর্যালোচনা করে নতুন নকশায় ১৬টি বৈশিষ্ট্য যুক্ত করেছেন।

জানতে চাইলে গতকাল অধ্যাপক মো. এহসান আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে ১৪টি রিকশা তৈরিকারক প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। আরও দুই-তিনটি প্রক্রিয়াধীন রয়েছে। ই-রিকশা পুরোপুরি চালুর আগে একটি অ্যাপও তৈরি করা হবে। প্রক্রিয়াগুলো শেষ হতে তিন থেকে ছয় মাস লাগতে পারে।’

১৫ নভেম্বর পর্যন্ত বুয়েট পরীক্ষিত ১৩টি প্রতিষ্ঠানের ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকে লাইসেন্স দেওয়া হবে না।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নিবন্ধনপ্রক্রিয়ায় ট্রায়াল চলছে। এখনো কোনো ই-রিকশাকে ফিটনেস সনদ দেওয়া হয়নি।

বিধিমালা প্রণয়নে শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করে ত্রুটিগুলো দ্রুত সংশোধনের দাবি জানিয়েছে রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়নসহ বেশ কয়েকটি সংগঠন। সংগঠনগুলোর দাবির মধ্যে রয়েছে, বিআরটিএর অধীনে লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান, নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ, বিদ্যমান যানবাহন পরিবর্তনে অন্তত দুই বছর সময় দেওয়া।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, এই নীতিমালা প্রস্তুতি ছাড়াই বড় ব্যবসায়ীদের লাভবান করার উদ্দেশ্যে তড়িঘড়ি করে করা হয়েছে। তাঁরা এই নীতিমালার সংশোধন চান। ই-রিকশা নিবন্ধনপ্রক্রিয়াটি অনেক দপ্তরে বিভক্ত না করে একমুখী করারও দাবি জানান তিনি।

ই-রিকশা নিবন্ধনপ্রক্রিয়ার বিষয়ে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান আজকের পত্রিকাকে বলেন, ই-রিকশাকে শুধু নিবন্ধন বা নম্বরপ্লেট দিলেই সড়কে নিরাপত্তা নিশ্চিত হবে না। বর্তমান নিবন্ধনপ্রক্রিয়ায় ঢাকায় চলমান বিভিন্ন মডেলের বিপুলসংখ্যক অটোরিকশাকে কীভাবে নির্ধারিত মানে ফিরিয়ে আনা হবে, তার সুস্পষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে না। চালকদের পরিচয় যাচাইয়ের দায়িত্বও মালিকদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যা চালকের সংখ্যা ও নতুন চালকের প্রবেশ নিয়ন্ত্রণকে কঠিন করে তুলতে পারে। ফলে নিবন্ধনের মাধ্যমে বাস্তবে সড়কের শৃঙ্খলা কতটা ফিরবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

ধানমন্ডির বিস্ফোরক মামলায় আইনজীবী রবিউল আলম বুদু কারাগারে

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম বুদুকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়।

সিদ্ধেশ্বরী থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার পারভেজ টিংকুকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রমনা থানার সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা

জনপ্রিয় টার্গেট

ঢাকার দুই সিটি: ই-রিকশা নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই সমন্বয়হীনতা

প্রকাশ: ০২:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬