ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

• গুগল প্লে স্টোরে মন্তব্য মাত্র ৩১ জনের।

• অ্যাপের কাজে এ পর্যন্ত বরাদ্দ শুধু একটি কক্ষ।

• নিয়মিত প্রচারের পরামর্শ নগর বিশেষজ্ঞের।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে তৈরি করা হয়েছিল ‘ক্লিন কেয়ার’ অ্যাপ। কিন্তু এতে প্রত্যাশিত সাড়া মিলছে না। অ্যাপটি প্রকাশের দুই মাসে মাত্র ৯ হাজার জন তা ডাউনলোড করেছেন।

অ্যাপ ডাউনলোডকারীদের অনেকে এটি ব্যবহার করতে গিয়ে কারিগরি সমস্যার কথা জানিয়েছেন। নগর বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকদের আস্থা অর্জনের জন্য সিটি করপোরেশনকে এ ধরনের কাজ আরও গুরুত্ব দিয়ে করতে হবে এবং নিয়মিত প্রচারের ব্যবস্থা করতে হবে।

মহানগরের দক্ষিণ অংশের বাসিন্দাদের পরিচ্ছন্নতা কার্যক্রমসংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে চলতি বছরের ১ আগস্ট থেকে ‘ক্লিন কেয়ার’ অ্যাপের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। এর পর থেকে গত দুই মাসে মোট ২ হাজার ৪২৯টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৬৭৯টি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া চলছে এবং ১১৯টি অভিযোগের ব্যবস্থাপনা অপেক্ষমাণ আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অ্যাপটির বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এর গড় মূল্যায়ন (রেটিং) মন্দ নয়; ৫-এর মধ্যে ৪ দশমিক ২। তবে লাখো নেট ব্যবহারকারীর মধ্যে এই অ্যাপটি সম্পর্কে গুগল প্লে স্টোরে মন্তব্য করেছেন মাত্র ৩১ নাগরিক। মন্তব্যকারীদের মধ্যে অধিকাংশই ইতিবাচক কথা বললেও বেশ কয়েক নাগরিক সাইন আপের জটিলতা ও সীমিত প্রচারের বিষয়ে অভিযোগ করেছেন।

আর রাফি হোসেন খান নামের একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একটি সমস্যা নিয়ে আমি অ্যাপের মাধ্যমে অভিযোগ জানিয়েছিলাম। খুব দ্রুত সমস্যাটির সমাধান করা হয়েছে।’ তবে মো. গোলাম মোস্তফা নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘ই-মেইল ভেরিফিকেশন কাজ করছে না, পাসওয়ার্ড রিসেটও কাজ করছে না।’ নাজমুস সাকিব নামের আরেকজনের কথা, ‘সাইন আপ করার পরে ওটিপি কোড আসে না। এর জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে না।’

‘ক্লিন কেয়ার’ অ্যাপ-সংশ্লিষ্টরা বলছেন, অ্যাপটি বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে তৈরি করা হলেও বর্তমানে সব ধরনের সমস্যার বিষয়েই অভিযোগ নেওয়া হচ্ছে। অ্যাপটি খুলে দেখা গেছে, এতে বাসা/বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান, মেলা ও আনন্দোৎসবের সৃষ্ট ময়লা, জলাবদ্ধতা, রাস্তা ও নর্দমাসংক্রান্ত অভিযোগের জন্য বিভিন্ন সেকশন রাখা হয়েছে।

২০২২ সালে প্রকাশিত বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী, ডিএসসিসি অঞ্চলের জনসংখ্যা প্রায় ৪২ লাখ। বিশেষজ্ঞরা বলছেন, এ সংখ্যা বর্তমানে আনুমানিক ৫০ লাখে উঠেছে।

ডিএসসিসি কর্তৃপক্ষ বেসরকারি আইটি উদ্যোক্তা মো. গোলাম রাব্বানীকে প্রাথমিকভাবে অ্যাপটি তৈরি ও চালু করার কাজ দিয়েছিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, কিছুদিনের মধ্যে অ্যাপটির গ্রাহকসংখ্যা ১০ হাজারে পৌঁছাবে বলে তাঁদের প্রত্যাশা। তাঁদের প্রকৃত ব্যবহারকারী ৭ হাজারের মতো। প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন নতুন করে যুক্ত হচ্ছেন। আর প্রতিদিন গড়ে ৫০টি অভিযোগ আসছে।

এখন পর্যন্ত মূলত সিটি করপোরেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজের প্রচারের সুবাদেই ব্যবহারকারী বাড়ছে উল্লেখ করে রাব্বানী বলেন, ‘করপোরেশন কর্তৃপক্ষ চাইলে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে এর প্রচার করতে পারত।’

দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে এই অ্যাপ-সংক্রান্ত কার্যক্রম চালাতে শুধু একটি অফিসকক্ষ দেওয়া হয়েছে। তা ছাড়া এখন পর্যন্ত সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে চলছে এর কার্যক্রম। এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, ‘এত দিন ফ্রি দিয়েছি। আমরা চাই, বিষয়টাকে সহায়তা দিয়ে এগিয়ে নিতে। এর জন্য হয়তো সিটি করপোরেশন আমাদের কিছু আর্থিক সহায়তা দিতে পারে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘এসব উদ্যোগের যদি ব্র্যান্ডিং বা প্রচার না হয়, তাহলে মানুষ জানবে কীভাবে? এখন পর্যন্ত মাত্র দশ হাজারের মতো ডাউনলোড হয়েছে, যা ঢাকার দক্ষিণাংশের মোট জনসংখ্যার তুলনায় খুবই কম। আর অ্যাপের পাশাপাশি হটলাইন এবং ওয়েবসাইটের মাধ্যমেও অভিযোগ করার ব্যবস্থা রাখা উচিত।’

সামগ্রিক বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খয়বর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আরও বেশি প্রচার করতে হবে। মিডিয়াসহ সবাই মিলে যদি প্রচারের ব্যবস্থা করেন, তাহলে গ্রাহক সংখ্যা অনেক বেড়ে যাবে।’

ডিএসসিসির এখনই কোনো বিশেষ প্রচারণার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিইও।

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাত দখল এবং প্লট-ফ্ল্যাট দখলের অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’-এর শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের ভাগনে। তাঁদের বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা…

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে শ্যালিকার বাসা থেকে মো. তানিম খান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তানিমকে মারধর করে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের বড় ভাই মো. মামুন খান। তবে তানিমের স্ত্রী রাবেয়া খাতুনের দাবি, ঝগড়ার পর তাঁর স্বামী বাথরুমে গিয়ে গলায় ফাঁস দেন। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। পরে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় অংশ নেওয়া অন্যদের চিহ্নিত করতে সিসি ফুটেজ ও প্রযুক্তি সহযোগিতায় গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে…

জনপ্রিয় টার্গেট

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

প্রকাশ: ০৬:১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬