নিহত মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক খুঁটিতে ঘটনাটি ঘটে।
মঙ্গলবার সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোন একসময় বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়ার মৃত্যু হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন স্থানে চুরির অভিযোগ রয়েছে।
পলাশ থানার উপপরিদর্শক মোজাম্মেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 






















