নিহত রিমন উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি এ বছর ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় রিমন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে সেটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন রিমন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বেলা আড়াইটার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে।
ওসি আরও জানান, তিন দিন আগে পরিবারের পক্ষ থেকে রিমনকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল। তিনি ঠিকমতো মোটরসাইকেল চালাতে পারতেন না।

দৈনিক টার্গেট 























