০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

পুলিশ জানিয়েছে, আতিয়ার রহমান পেশায় একজন রাজমিস্ত্রি এবং মাদকাসক্ত। স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে শাহানারাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা শাহানারাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁদের (নিহত ও অভিযুক্ত) ছেলে রায়হান জানায়, বৃহস্পতিবার রাতেও তার মা-বাবার মধ্যে কথা-কাটাকাটি হয়। সকালে আরেকবার কথা-কাটাকাটির একপর্যায়ে বাবা ক্ষিপ্ত হয়ে তার মাকে মারধর করেন। পরে গামছা দিয়ে শ্বাসরোধে তার বাবা তার মাকে হত্যা করেন।

স্থানীয় বাসিন্দা রীমা খাতুন জানান, আতিয়ারের সঙ্গে তাঁর স্ত্রীর ঝামেলা ছিল। শাহানারার সঙ্গে অন্য কারও পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন আতিয়ার। এ নিয়ে তাঁদের মধ্যে বিচ্ছেদও হয়েছিল। পরে তাঁদের ছেলে বুঝিয়ে-সুঝিয়ে মাকে বাড়িতে ফিরিয়ে আনে। সকালে তিনি জানতে পারেন, শাহানারাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহানারাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার যুবলীগ নেতা হিমাংশু পাল

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় স্টপ লিস্টে নাম থাকায় যুবলীগ নেতা হিমাংশু পালকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে আইনগত ব্যবস্থার জন্য বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

যশোরের ঝিকরগাছায় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়েছে। এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন। নিহত আতিয়ার রহমান ঝিকরগাছার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা।

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ এবং যাত্রীবাহী ভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যাত্রী নিহত হন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

জনপ্রিয় টার্গেট

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রকাশ: ০৪:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬