পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।

পাথরঘাটা থানা-পুলিশের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৪ থেকে ১৬ বছর বয়সী ছয়জন কিশোর রয়েছে। আটক ব্যক্তিরা পাথরঘাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ বাদুরতলা, ছোট পাথরঘাটা, দক্ষিণ পাথরঘাটা, কালীবাড়ি, পদ্মা, রুহিতা, ছোট টেংরা, দক্ষিণ কুপধন, কাঞ্চুরহাট ও পূর্ব কালমেঘা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি জব্দ করা মোটরসাইকেলগুলোর কাগজপত্র পরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সম্প্রতি পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাথরঘাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে নির্যাতন

বরগুনার আমতলীতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে ওমর ফারুক (১৭) নামে এক কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে একই কলেজের চার শিক্ষার্থীর বিরুদ্ধে। ওমর ফারুক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বরগুনার আমতলী: নদী রক্ষার ব্লকে লবণাক্ত বালু

বরগুনার আমতলীতে পায়রা নদীর ভাঙন রোধে ১৩৮ কোটি টাকার বেশি ব্যয়ে ব্লক নির্মাণকাজে লবণাক্ত ও নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। দরপত্রের শর্ত অনুযায়ী বালুর এফএম মান ২.০০-এর বেশি থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।

বিষাক্ত বর্জ্য নদীতে প্রতিবাদে মানববন্ধন

বরগুনার তালতলী উপজেলার তাপবিদ্যুৎ- কেন্দ্রের বিষাক্ত বর্জ্য পায়রা নদীতে ফেলে পরিবেশ ও মৎস্যসম্পদ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও জেলেরা। গতকাল শনিবার সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা এলাকায় তাপবিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন পায়রা নদীর তীরে এই মানববন্ধন হয়।

জনপ্রিয় টার্গেট

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২১

প্রকাশ: ০৮:৪৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬