পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকেরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পীরগঞ্জ উপজেলায় ২ হাজার ৫০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকেরা জমি প্রস্তুত করে পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন। ভালো ফলন ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ার আশায় প্রতিবছরই এ পেঁয়াজের আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের।

কৃষকদের অভিযোগ, এবার পেঁয়াজের বীজের দাম তুলনামূলক কম থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে সার সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। চাহিদা অনুযায়ী সার না পেয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ১৫ থেকে ২০ কেজি করে সার নিতে হচ্ছে। এতে জমির প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করা সম্ভব হচ্ছে না বলে জানান তাঁরা।

পৌর এলাকার কৃষক আব্দুস সামাদ বলেন, প্রতি বছরের মতো এবারও পেঁয়াজ চাষ করছি। তবে প্রয়োজনের তুলনায় সার কম পেয়েছি। পরবর্তী সময়ে সার না পেলে আবাদ ভালো হবে না।

অপর কৃষক রানু মিয়া বলেন, মুড়িকাটা পেঁয়াজ চাষ করছি। ফলন ভালো হলে এবং বাজারে দাম ভালো পেলে লাভবান হতে পারব। আরেক কৃষক সুলতান মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলে দেশীয় পেঁয়াজের ভালো দাম পাওয়ার আশা রয়েছে। তবে এবার সারের জন্য যে ভোগান্তিতে পড়তে হচ্ছে, এমন কষ্ট আগে কখনো পাইনি।

উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন মিয়া বলেন, আমরা মাঠে চাষ করতে কৃষকদের পরামর্শ দিচ্ছি। মুড়িকাটা পেঁয়াজ চাষে আমরা কৃষকের পাশে থাকব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। এ নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। চলতি মৌসুমে ২ হাজার ৫০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, পরিপক্ব পেঁয়াজ বিশেষ উপায়ে কন্দপদ্ধতিতে রোপণ করা হয়। এর মাধ্যমে পরিপক্ব পেঁয়াজের মূল থেকে নতুন পেঁয়াজ উৎপাদন হয়। এ কারণে এটিকে মূলকাটা পেঁয়াজ বলে। তবে সাধারণ মানুষের কাছে এটি ‘মুড়িকাটা পেঁয়াজ’ নামেই বেশি পরিচিত।

খুলনা নগরীতে পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে সোহান (১৭) নামে এক যুবক আহত হয়েছে। আজ রোববার খুলনা দৌলতপুর থানার চুনুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার রবিউল মোড়লের ছেলে।

তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন। গত ৮ অক্টোবর তিনি বাড়িতেই ছিলেন। তবে পরদিন সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আজ রোববার বিকেলে বাড়ির উত্তর পাশের ডোবায় তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

ঠাকুরগাঁও সদর উপজেলায় আগাছানাশক পান করার পর শফিকুল ইসলাম (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি।

জনপ্রিয় টার্গেট

জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকেরা

প্রকাশ: ১২:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬