প্রতিমন্ত্রী বলেন, পাইলট প্রোগ্রামের আওতায় বর্তমানে খুলনার পাইকগাছা উপজেলার ১৬৭টি বিদ্যালয়সহ দেশের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর খাবার কর্মসূচি চালু রয়েছে।
কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা খাবারের মান ও সরবরাহ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি, সরবরাহ করা কোনো খাবার পচা বা নষ্ট পাওয়া গেলে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও সরবরাহকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি জানান, সরকার ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ১৪ হাজার ৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের লক্ষ্যে কাজ করছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সব শূন্য পদে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ববি হাজ্জাজ বলেন, বিগত বছরগুলোয় শিক্ষার মান কমে গেলেও বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কিছু বেসরকারি স্কুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সব স্কুলকে কার্যকর ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে বিদ্যমান প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, সরকার আগামী দিনগুলোয় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনগুলোকে তদারকি ব্যবস্থার আওতায় নিয়ে আসবে। তিনি বলেন, সরকারি সেবাসমূহের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, এসব উদ্যোগের মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, পূর্ববর্তী সরকারের আমলে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ত্রুটিপূর্ণ নকশার কারণে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ভোগান্তির শিকার হচ্ছে।
এর আগে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির’ আওতায় প্রাথমিক শিক্ষার উন্নয়নের লক্ষ্যে খুলনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।
সভায় ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বিভিন্ন শ্রেণির জন্য নির্ধারিত মানদণ্ড, স্কুল পরিদর্শনের নিয়ম ও পদ্ধতি, শিক্ষক প্রশিক্ষণ, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্কতা এবং সামগ্রিক প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নের উপায়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সিফাত মেহনাজ।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, যুগ্ম সচিব (উন্নয়ন) মো. মতিয়ার রহমান, যুগ্ম সচিব ও প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মো. আবুল আমিন এবং পরিচালক (উপবৃত্তি) মো. মাসুদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষার উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে খুলনা অঞ্চলের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্টসহ প্রাথমিক শিক্ষা খাতের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।
পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক খন্দকার প্রিন্সের জমি ক্রোক, গাড়ি জব্দ ও তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন।
আওয়ামী লীগ সরকারের সময় কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে জাকির মিরপুর এলাকায় কর্মকাণ্ড চালাতেন। জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত…
দৈনিক টার্গেট 




















