ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে নেই যাত্রীছাউনি, রোদ-বৃষ্টিতে দুর্ভোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়ে শিশু, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীরা। বৃষ্টিতে কাপড়, ব্যাগ, কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ভিজে যায়। অন্যদিকে তীব্র রোদে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে গিয়ে বাড়ে শারীরিক কষ্ট। নিরাপদ ও স্বস্তিদায়ক আশ্রয়ের ব্যবস্থা না থাকায় আবহাওয়া যেমনই হোক, অপেক্ষা করতে হয় গন্তব্যের ট্রেনের জন্য।

রেলওয়ে সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলবাড়ী স্টেশন দিয়ে আপ-ডাউন মিলিয়ে প্রতিদিন ২২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হাজার যাত্রী এ স্টেশন ব্যবহার করেন। ট্রেন ক্রসিংয়ের কারণে সপ্তাহে গড়ে অন্তত ৩০ বার ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায়। এসব সময়ে প্ল্যাটফর্মটিতে যাত্রীদের চাপও বেড়ে যায়।

বৃষ্টি ও রোদে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অসুস্থ রোগী, প্রতিবন্ধী ও বয়স্ক যাত্রীরা। শিশুদের নিয়ে যাতায়াত করা স্বজনদেরও পড়তে হয় বিপাকে। একদিকে রোগী ও শিশুদের সামলাতে হয়, অন্যদিকে ব্যাগ, চিকিৎসার কাগজপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করতে হয়। দূরের হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ভোগান্তি আরও বেশি। বৃষ্টিতে প্রেসক্রিপশন, চিকিৎসার প্রতিবেদন, ওষুধ, কাপড় ও সঙ্গে নেওয়া খাবার ভিজে যায়। আবার রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে অসুস্থ ও বয়স্ক যাত্রীদের শারীরিক কষ্ট বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দা রাকিব হাসান জনি বলেন, ট্রেন ধরতে ২০-৩০ মিনিট আগে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতে হয়। বৃষ্টি শুরু হলে সেখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা নেই। আবার রোদেও ছায়া পাওয়া যায় না। ছোট বাচ্চা, বয়স্ক বা রোগী সঙ্গে থাকলে দুর্ভোগের শেষ থাকে না।

স্থানীয় সমাজকর্মী সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, যে প্ল্যাটফর্মে প্রতিদিন শত শত মানুষ দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করেন, সেখানে ছাউনি নেই—এটা মেনে নেওয়া যায় না। বৃষ্টি হলেই যাত্রীদের ছোটাছুটি করতে হয়। আবার রোদের সময়ও অনেকে ছায়ার জন্য এদিক-সেদিক ছুটছেন। দ্রুত এখানে ছাউনি নির্মাণ করা দরকার।

স্থানীয়দের অভিযোগ, ১ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও ২ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের জন্য নেই কোনো স্থায়ী ব্যবস্থা। অথচ ট্রেন ক্রসিংয়ের কারণে নিয়মিত ওই প্ল্যাটফর্মেই ট্রেন দাঁড়ায়। ফলে বাধ্য হয়েই রোদ-বৃষ্টির মধ্যে আগে থেকে সেখানে অপেক্ষা করতে হয় যাত্রীদের। তাঁদের সুবিধার কথা বিবেচনা করে অন্তত প্ল্যাটফর্মের একটি অংশে হলেও দ্রুত ছাউনি নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এসব সমস্যা নিয়ে যাত্রীরা প্রায়ই অভিযোগ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আত্রাইয়ে ‘হুজুরের’ ফুঁ দেওয়া পানির জন্য দলে দলে ছুটছে মানুষ

নওগাঁর আত্রাইয়ের এক হুজুরের পানিপড়া নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ ট্রেনযোগে আত্রাই যাওয়ার জন্য স্টেশনে এসেছেন। তবে হঠাৎ কোত্থেকে এই হুজুরের উদয়, তিনি আসলে কী-ই বা করেন, সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও তাঁরা রোগমুক্তির জন্য হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস কাল: গ্রামেও বাড়ছে রোগী, চিকিৎসার ব্যয়ে বিপাকে দরিদ্ররা

ডায়াবেটিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার আতিয়ার রহমান জানান, তাঁদের প্রতিষ্ঠানে প্রায় ১১ হাজার নিবন্ধিত ডায়াবেটিস রোগী রয়েছেন। তাঁদের অধিকাংশই নারী। ডায়াবেটিসের চিকিৎসা চালিয়ে যাওয়া ব্যয়বহুল হওয়ায় নিম্নমধ্যবিত্ত পরিবারের রোগীরা হিমশিম খাচ্ছেন।

বড়পুকুরিয়া খনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে খনির ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় টার্গেট

ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে নেই যাত্রীছাউনি, রোদ-বৃষ্টিতে দুর্ভোগ

ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে নেই যাত্রীছাউনি, রোদ-বৃষ্টিতে দুর্ভোগ

প্রকাশ: ০২:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬