ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কৃত যুবদল নেতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

গতকাল রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন রুবেল চৌধুরী। তবে পোস্টে নিজের কষ্ট বা ক্ষোভের কারণ উল্লেখ করেননি তিনি।

পরে এ বিষয়ে জানতে চাইলে রুবেল চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক অনেক বিষয় আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষতি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে খুব পণ্ডিত মনে করেন। তিনি বিএনপি করলেও ভারতের “র”-এর এজেন্ট হিসেবে কাজ করছেন বলে আমি মনে করি। এ কারণে তাঁর পদত্যাগ করা উচিত।’

এ ধরনের পোস্ট দেওয়ার এক দিন পর তিনি ফেসবুক থেকে সেটি মুছে ফেলেন। তবে পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

রুবেল চৌধুরীর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সখীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, তাঁকে বারবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।

মহাসড়কে ডাকাতির ৯ গরুসহ ধরা ৩৪ মামলার আসামি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৯টি গরুবাহী একটি পিকআপ ভ্যানে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত। এ সময় টহলরত হাইওয়ে পুলিশ বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছাতেই দ্রুত পালিয়ে যান দলের সদস্যরা। ধরা পড়েন শুধু মিজান মিয়া (৫০) নামের একজন। পরে থানায় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, এই ব্যক্তি…

টাঙ্গাইলে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে চলন্ত বাসে এক নারী যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সে সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

পুতিনের প্রাসাদ ঘিরে ৫০ আকাশ প্রতিরক্ষা ইউনিট, নতুন করে বসানো হয়েছে ১৫টি

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কৃত যুবদল নেতা

প্রকাশ: ১০:১৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬