ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জমির বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই জহিরুল আলম বিপুল মোল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তাঁদের বাবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মৃত মোরশেদ আলম দিলির মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে একটি পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি ওই পক্ষ ৩২ শতক জমি লিখে দেওয়ার মাধ্যমে বিরোধের মীমাংসা করে। তবে এই জমি নিয়ে বড় ভাই বিপুল মোল্লার সঙ্গে ছোট ভাই শিশিরের বিরোধ দেখা দেয়।

এর জেরে গতকাল রাতে বাড়ির সামনে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে বিপুল মোল্লা পাইপ দিয়ে শিশিরকে আঘাত করেন। এতে তিনি আহত হলে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশিরের স্ত্রী লিজা আক্তার বলেন, বড় ভাইয়ের পাইপের আঘাতের পর তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি বারবার বলছিলেন, তাঁর শ্বাস বন্ধ হয়ে আসছে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

প্রতিবেশী মো. সামশুল হক বলেন, রাতে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাড়ির সামনে মারামারি হয়। একপর্যায়ে বড় ভাই পাইপ দিয়ে আঘাত করলে শিশির সেখানে বসে পড়েন। পরে তাঁকে ঘরে নেওয়া হলে বুকে ব্যথা শুরু হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা-পুলিশ। এ ঘটনায় বানারীপাড়া থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। তাই সেখানে পুলিশ পাঠানো হয়নি।

বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই

বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই

বরিশাল বিভাগে চলতি বছর নিখোঁজ হওয়া টিনএজারদের (কিশোর-কিশোরী, তরুণ-তরুণী) মধ্যে ৯৩ জনের হদিস এখনো পায়নি পুলিশ। যারা উদ্ধার হয়নি তাদের মধ্যে ৪৪ জনের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে এবং ৪৯ জনের বয়স ১৯ বছরের ঊর্ধ্বে। পুলিশের তথ্যমতে, নিখোঁজ টিনএজারদের একটি বড় অংশ প্রেমের টানে ঘরে ছেড়েছে।

ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ

সরকার প্রণীত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা ২০২৬’ সংশোধনের দাবিতে সমাবেশ করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা শাখা। তারা নিবন্ধন ফি কমানো, বর্তমান গাড়িগুলোর ডিজাইন…

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়া উদ্দিন সিকদার। আজ বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

জনপ্রিয় টার্গেট

ভারতে থেকে এভাবেই বাংলাদেশকে ঘায়েলের ছক কষেছিল ওয়েস্ট ইন্ডিজ

বরিশালে জমির বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

প্রকাশ: ০৬:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬