০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর মারা গেলেন বাবাও

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা যান মাহফুজুর। একই দিন রাত ১১টার দিকে মারা যান তাঁর বাবা আবদুল মান্নান। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় গোরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে তিনি শয্যাশায়ী। তাঁর চার ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে মাহফুজুর কুষ্টিয়া শহরের একটি ছাপাখানায় কাজ করতেন। প্রায় আট মাস আগে বিয়ে করেন তিনি। স্ত্রী ও পরিবারের সদস্যদের পাশাপাশি অসুস্থ বাবার দেখভাল নিয়েও ভাবতে হতো তাঁকে।

গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ছাপাখানায় কাজ করছিলেন মাহফুজুর। এ সময় বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তাঁর বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। খবরটি শোনার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাহফুজুরের সহকর্মী শিপন ইসলাম বলেন, বিকেলে মাহফুজুর অফিসের চেয়ারে বসে ছিলেন। এ সময় ফোনে বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি চেয়ারের একদিকে হেলে পড়েন। পরে তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে আটটার দিকে তাঁর মরদেহ বাড়িতে নেওয়া হয়।

স্বজন ফিরোজ আহমেদ জানান, ছেলের মরদেহ বাড়িতে নেওয়ার খবর রাতেই আবদুল মান্নানকে জানানো হয়। ছেলের মৃত্যুর খবর শোনার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রাত ১১টার দিকে নিজ বিছানায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

একই বাড়ি থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মরদেহ বের হয়। বুধবার সকালে তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়। তাঁদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যে কারণ জানাল অভিযুক্ত কিশোর

কুষ্টিয়ার থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক বাধার জেরে ক্ষোভ থেকে হামলা চালানো হয়। মেয়েটির শরীরে ছুরির পাঁচটি আঘাত রয়েছে, তবে সে আশঙ্কামুক্ত।

কিশোরীকে ছুরিকাঘাতের পর কুষ্টিয়া শহরে পুলিশের অভিযান, হেফাজতে ২৪

কুষ্টিয়া শহরে বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনার পর কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা দমনে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জন কিশোর-তরুণকে হেফাজতে নিয়েছে পুলিশ।

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক থাকা ওই কিশোরকে সোমবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

সম্পর্কে উত্তেজনার মধ্যেই ভারত থেকে আমদানি বাড়াচ্ছে পাকিস্তান, কেন?

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর মারা গেলেন বাবাও

প্রকাশ: ০৪:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬