ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালুর অবৈধ কারবারের সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার বিকেল ৪টার দিকে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাগান সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত সাংবাদিকেরা হলেন আজকের পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম ও সাংবাদিক পাপ্পু সরকার। তাঁরা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এজাহার সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে পলাশবাড়ী উপজেলার আমবাগান এলাকায় অবৈধভাবে মজুত করা বালু জব্দে উপজেলা প্রশাসনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের সংবাদ সংগ্রহ করেন ওই চার সাংবাদিক। পরে সিএনজিচালিত অটোরিকশায় গাইবান্ধা শহরে ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন তাঁদের গাড়ির গতি রোধ করেন।

পরে তাঁরা আরও কয়েকজনকে ডেকে এনে সাংবাদিকদের একটি পরিত্যক্ত দোকানঘরে আটকে রাখেন। এ সময় তাঁদের ধারণ করা ভিডিও মুছে ফেলতে বলা হয়। এতে রাজি না হওয়ায় তাঁদের মারধর করা হয়। একপর্যায়ে মোবাইল ফোন, সংবাদ সংগ্রহের সরঞ্জাম ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের হাতে জোর করে টাকা দিয়ে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় থানায় দেওয়া অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নাম রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘অবৈধভাবে মজুত করা বালু জব্দে প্রশাসনের অভিযান চলাকালে সাংবাদিকেরা ঘটনাস্থলে ছিলেন। তাঁদের মারধরের বিষয়টি শুনেছি। এ ঘটনায় ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করা যাবে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অনুতপ্ত। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

গাইবান্ধায় তরুণের অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি স্মার্টফোন না পেয়ে আত্মহত্যা

গাইবান্ধা সদরে নিরব মিয়া (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বানিয়াজান এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, স্মার্টফোন কিনে দেওয়া নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

গাইবান্ধায় ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ

দীর্ঘদিন ধরে নূরুলগঞ্জের হাট ও আশপাশের এলাকার মানুষ রূপালী ব্যাংকের ওই শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম করে আসছেন। সম্প্রতি ওই শাখাটি অন্যত্র স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ব্যাংকের শাখাটি স্থানান্তর করা হলে হাটের ব্যবসায়ীসহ স্থানীয়রা সব ধরনের ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হবেন।

কলার হাটে ক্রেতার খরা, দাম না পেয়ে হতাশ চাষিরা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা কলা চাষের জন্য বেশ উপযোগী। কলা চাষ একসময় অন্যান্য ফসলের তুলনায় লাভজনক ছিল। বর্তমানে কীটনাশক, সার ও শ্রমিকের খরচ বেশি। তাই লাভের মুখ দেখা তো দূরের কথা, পুঁজিই তোলা কঠিন হয়ে পড়েছে।

জনপ্রিয় টার্গেট

বালুর অবৈধ কারবারের সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

প্রকাশ: ১২:০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬