ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয়তলায় ছাদে ওঠার সিঁড়ি সংলগ্ন একটি তালাবদ্ধ স্টোররুমে আগুন লাগে। আগুনে ওই কক্ষে রাখা কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ টেবিল পুড়ে গেছে। তবে আগুন অন্য কক্ষে ছড়াতে পারেনি।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় অভিভাবক অনিক মাহমুদ বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখি আগুন। সবাই মিলে দৌড়ে গিয়ে বাচ্চাদের নিচে নামিয়ে দিই। পরে ওপরে উঠে দেখি, ছাদে ওঠার সিঁড়ির দরজা সংলগ্ন তালাবদ্ধ রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।’

পায়রাবন্দ এলাকার অভিভাবক আশরাফুল ইসলাম বলেন, চিলেকোঠার ওই কক্ষে কীভাবে আগুন লাগল, তা কেউ জানেন না। কক্ষের সব বেঞ্চ পুড়ে ছাই হয়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন বলেন, আগুন লাগার বিষয়টি তাঁরা প্রথমে দেখতে পাননি। পাশের উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাঠে থাকা শিক্ষার্থীদের অভিভাবকেরা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁদের জানান। পরে শিক্ষকেরা বিষয়টি জানতে পারেন।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। ওই কক্ষের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। অভিভাবকেরা এসেছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিয়েছি।’

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, বিদ্যালয়ের স্টোররুমে আগুন লেগে বেশ কিছু বেঞ্চ পুড়ে গেছে। অন্য কোনো কক্ষে আগুন ছড়িয়ে পড়েনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নতুন বাস পুড়ে ছাই: মালিকের দাবি নাশকতা, পুলিশের ধারণা ঝালাই থেকে আগুন

নতুন বাস কিনে পরিবহন ব্যবসা শুরুর স্বপ্ন দেখেছিলেন আব্দুল কাদের হৃদয়। গতকাল মঙ্গলবার সাজসজ্জার জন্য বাসটি রংপুরে নিয়ে আসেন তিনি। পরিকল্পনা ছিল, প্রয়োজনীয় কাজ শেষে বাসটি নামাবেন জলঢাকা রুটে। কিন্তু ব্যবসা শুরুর আগেই আগুনে পুড়ে ছাই হলো তাঁর নতুন বাস। এতে ১২ থেকে ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি

রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলতান মিয়া ওরফে সাদ্দাম (৫৫) এবং বড়বিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান ওরফে খোকন (৪৩)।

রংপুরে ভোররাতে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগ

রংপুর নগরীতে একটি ক্যাডেট কোচিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। আজ বুধবার ভোর সাড়ে ৩টার পর নগরীর পর্যটন মোটেলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন.

জনপ্রিয় টার্গেট

চট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮

বিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি

প্রকাশ: ০২:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬