০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ৯ জন উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং ছয়জন কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

আজ রোববার দুপুরে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সী-বিচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজনকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসার খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

বিজিবি অধিনায়ক জানান, সন্ধ্যার পর টহল দল লম্বরীঘাট এলাকায় ২০ থেকে ২৫ জনকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখলে বিজিবি সদস্যরা নৌকাটিকে ধাওয়া করেন।

একপর্যায়ে মানব পাচারচক্রের ১০ থেকে ১৫ সদস্য দ্রুত নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাচারের শিকার ৯ জনকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, তাঁদের জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো করা হয়েছিল।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।

গৃহবধূকে হত্যার পর আড়ার সঙ্গে ঝুলিয়ে ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ, স্বামী আটক

কক্সবাজারের চকরিয়ায় রুমা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারের জন্য তাঁর মরদেহ বাড়ির চালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে

পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে, ৩ মরদেহ পড়ে থাকার খবর

কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে মানব পাচারকারীদের বিভিন্ন আস্তানায় অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। অভিযানে যাওয়া পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মরদেহগুলো উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। কক্সবাজার জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বিষয়টি…

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল মৌসুমের প্রথম জাহাজ

দীর্ঘ দশ মাস বন্ধ থাকার পর অবশেষে আবার দারুচিনি দ্বীপের দেশে পা রাখছেন পর্যটকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় আট শতাধিক পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করে এমভি বার আউলিয়া। কক্সবাজার-সেন্ট মার্টিন নৌ রুটে তিনটি জাহাজ চলাচলের অনুমোদন পেলেও যাত্রী সংকটে…

জনপ্রিয় টার্গেট

মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ৯ জন উদ্ধার

প্রকাশ: ০৬:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬