১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়েছে চারটি আসন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। প্রথমে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এ ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে যান। ট্রেনে তখন কোনো যাত্রী বা কর্মী ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা দ্রুত ফিরে এসে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

স্টেশন মাস্টার আরও জানান, স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুনের ঘটনা ঘটে। জায়গাটি প্ল্যাটফর্মের বাইরে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে একটি বগির চারটি আসন পুড়ে গেছে। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আগুন নেভান।

তিনি আরও বলেন, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১ কেজি লবণ, ১৫০ গ্রাম সোডা খেয়ে যাকে-তাকে কামড়াচ্ছেন ৭৫ বয়সী বৃদ্ধ

সুজিত চন্দ্র পাল জানান, এসব খাওয়ার কিছুক্ষণ পরই তাঁর বাবা অস্বাভাবিক আচরণ শুরু করেন। হাতের কাছে যাকে পাচ্ছিলেন, তাকেই মারধর ও কামড় দিচ্ছিলেন। এমনকি পরিবারের সদস্যদেরও চিনতে পারছিলেন না। তাঁকেও মারধর ও কামড় দিয়েছেন।

বক্তৃতায় জিয়াউর রহমানের নাম না নেওয়ায় নেতা-কর্মীদের ক্ষোভ, দুঃখপ্রকাশ শিক্ষা কর্মকর্তার

অনুষ্ঠানের একপর্যায়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ। তাঁর পুরো বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় উপস্থিত বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

বেশি বিল আসায় কর্মীকে গালাগালের অভিযোগ, গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল পল্লী বিদ্যুৎ

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন করায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাঁরা দাবি করেন, পল্লী বিদ্যুতের কর্মীর সঙ্গে কোনো অশালীন আচরণ বা গালাগাল করা হয়নি। অন্যদিকে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দাবি, বিল নিয়ে প্রশ্ন করায় নয়, বরং কর্মীদের অকথ্য ভাষায় গালাগাল ও কর্মকর্তাকে হুম

জনপ্রিয় টার্গেট

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়েছে চারটি আসন

প্রকাশ: ১২:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬