আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০৭টি, লালবাগ বিভাগে ১৩৪টি, মতিঝিল বিভাগে ৩৮৬টি, ওয়ারী বিভাগে ২৯৫টি, তেজগাঁও বিভাগে ২৮৭টি, মিরপুর বিভাগে ১৭৬টি, উত্তরা বিভাগে ৪৩০টি এবং গুলশান বিভাগে ৩৭৬টি মামলা করা হয়েছে।
বিভাগভিত্তিক অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
এর মধ্যে উত্তরা বিভাগে সর্বোচ্চ ৪৩০টি এবং রমনা বিভাগে সর্বনিম্ন ১০৭টি মামলা হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘন প্রতিরোধে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। যানবাহন চালক ও সংশ্লিষ্টদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

দৈনিক টার্গেট 






















