রাজধানীর পৃথক তিন স্থানে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা-অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে, মৎস্য ভবন মোড় ও রায়েরবাগ এলাকায় প্রায় একই সময়ে এসব হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কুরিয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে ১৫ থেকে ২০ জনের একটি দল এ জে আর কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে। এ সময় চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

একই সময়ে মৎস্য ভবন মোড়ে কুরিয়ার সার্ভিসটির আরেকটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে যায় এবং ইটের আঘাতে চালকের মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, রায়েরবাগ এলাকায় এ জে আর কুরিয়ারের আরেকটি চলন্ত গাড়ির গতিরোধ করে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে গাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। এতে গাড়িটির অধিকাংশ অংশ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত

রাজধানীর পল্টন কালভার্ট রোডে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিবগাত উল্লাহর মালিকানাধীন গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে…

সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী ছুরিকাঘাতে খুন, ছেলে গ্রেপ্তার

গতকাল শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা কক্ষে ঘুমিয়ে ছিলেন। আজ শনিবার সকালে তাহসিন পাশের কক্ষে গিয়ে মাকে ছুরিকাঘাত করেন। পরে বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পায়। খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল

মোহাম্মদপুরে ভাত রান্না নিয়ে তর্ক, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে চুলায় ভাত রান্না করাকে কেন্দ্র করে তর্কের জেরে কাঁচির আঘাতে আহত নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে, ১৯ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

রাজধানীর পৃথক তিন স্থানে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা-অগ্নিসংযোগ

প্রকাশ: ০৯:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬