গত শনিবার রাতে ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনা ঘটে। ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এই হামলা চালানো হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। মূলত দখল ও পাল্টা বেদখলকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। হামলায় দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে সন্ত্রাসীরা। তবে এর আগেও নিউগিনি প্রপার্টিজে একাধিক হামলার ঘটনা ঘটেছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, হামলার শিকার নিউগিনির বিরুদ্ধেও ওই এলাকায় হামলার অভিযোগ আছে।
তবে পুলিশ জানিয়েছে, একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে নিউগিনি মালিকপক্ষের মামলা রয়েছে। এমনকি চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিরুদ্ধেও পাঁচটি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
ওই ঘটনায় পুলিশ তদন্ত করে জানতে পারে, অনলাইন গ্রুপ নামে একটি ডেভেলপার কোম্পানির বিরোধে এই ঘটনা ঘটে। চব্বিশের গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর অনলাইন গ্রুপের এমডি ঢাকা উত্তর আওয়ামী লীগের সহসভাপতি খান মোহাম্মদ আক্তারুজ্জামান আত্মগোপনে থাকার সুযোগে নিউগিনির মালিক ভাড়াটে সন্ত্রাসী দিয়ে অনলাইন গ্রুপের জমি দখল করে নেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করে বিলুপ্ত র্যাব (বর্তমানে এসআরবি)। এই সুযোগে নিউগিনি ওই এলাকায় অনলাইন গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন বিরোধপূর্ণ জমি দখল করে নেয়। তবে অনলাইন গ্রুপের সঙ্গে যেসব ক্ষমতাসীন ব্যক্তি রয়েছেন, তাঁরা বর্তমানে ওই বিরোধপূর্ণ জমি আবার উদ্ধারের চেষ্টা করছেন। এ নিয়ে অনলাইন গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব চলছে।
এ বিষয়ে অনলাইন গ্রুপের প্রকৌশলী আব্দুর রহমান বলেন, নিউগিনির সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল। তবে এ বিষয়ে তিনি এখন কথা বলতে চান না।
এ ছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে দক্ষিণ মানিকদী গ্রামে যাওয়া-আসার পথে মসজিদ স্থাপন ও শ্রমিকদের জন্য থাকার ঘর নির্মাণ করে নিউগিনি। এরপর এলাকাবাসী সেখানে হামলা করেন। এ নিয়েও ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ রয়েছে।
একটি সূত্র জানিয়েছে, নিউগিনি মূলত সালমান মুক্তাদিরের পরিচিতি ব্যবহার করতে চেয়েছিল। ওই বিরোধপূর্ণ এলাকায় তাঁর ষ্টুডিওর জন্য জমি লিজ দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে চেয়েছিল। তবে মুক্তাদির বিষয়টি জানতেন না এবং বুঝতেও পারেননি।
ঘটনার পর মুক্তাদিরও বলেছেন, তাঁর কাছে কেউ সরাসরি চাঁদা চাননি। তবে জমির মালিকের কাছে চাঁদা চাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।
সালমানকে বিরোধপূর্ণ জমি দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে নিউগিনির মালিক চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমার প্রতিষ্ঠানের জমি আমি চার বছরের জন্য তাঁকে লিজ দিয়েছি।’
প্রকল্পের অন্য এলাকায় বহুতল ভবন করলেও এখানে কেন টিনশেড করে রেখেছেন—এর জবাবে নাজিম বলেন, ‘এটা সময়সাপেক্ষ ব্যাপার, তাই করছি না।’ তবে তিনি স্বীকার করেন, ১০ কাঠা জমি কিনেছিলেন, সেই জমি বুঝিয়ে না দিয়ে উল্টো জমি দখল করে রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিউগিনির প্রকল্প এলাকায় স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর রয়েছে। তবে ভেতরের একটি সড়ক ব্যবহার নিয়ে দক্ষিণ মানিকদীর গ্রামবাসীর সঙ্গে তাদের বিরোধ রয়েছে। ইসিবি চত্বরের ভেতর দিয়ে নিউগিনি হাউজিংয়ে ১ নম্বর ফটক ব্যবহার করে ভেতরের সড়ক দিয়ে এলাকাবাসী ৪ নম্বর ফটক দিয়ে নামাপাড়ায় বের হতে পারেন। তবে নিউগিনি কর্তৃপক্ষ ১ নম্বর ফটকটি বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ রয়েছে।
আব্দুস সালাম নামে মানিকদীর এক ব্যক্তি বলেন, ‘এই ফটকটি বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক পথ ঘুরতে হয়।’
এদিকে নিউগিনি আবাসনে হামলার ঘটনায় আজ রাত পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ বলেন, এই পাঁচজনের মধ্যে একজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। থানা-পুলিশ যে চারজনকে গ্রেপ্তার করেছে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইতিমধ্যে অস্ত্রধারী তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আবাসন ব্যবসা নিয়ে বিরোধ আছে।
গ্রেপ্তার মিজানুর রহমানের পরিচয়ের বিষয়ে পুলিশ জানিয়েছে, তিনি কুষ্টিয়া-২ আসনের (জামায়াতে ইসলামীর) এমপির জামাতা। তাঁকে রাজধানীর ক্যান্টনমেন্ট পশ্চিম মাটিকাটা এলাকার নিজ বাসা থেকে ওই এমপির উপস্থিতিতে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বেলা ১টার দিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়ির সামনে থেকে শিশুটিকে ডেকে নেয় ওই কিশোর। পরে স্থানীয় একটি ভবনের পেছনের ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি কিছু সময় পর বাড়িতে গেলে গোসলের সময় তার মা বিষয়টি বুঝতে পারেন। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেছেন, ‘মানুষের মধ্যে অসহিষ্ণুতা সৃষ্টি হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না। অসহিষ্ণুতা এক দিনে হয়নি। আগে এমন ছিল না। যারা করছে, তাদের একটা উদ্দেশ্য আছে।
চাঁদপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া চানাচুর ও আচার উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার দায়ে ‘আল মদিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিক মো. শুক্কুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দৈনিক টার্গেট 




















