ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ রোববার চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা রিমান্ডের এই আদেশ দেন। রিমান্ড শুনানিকে ঘিরে চট্টগ্রাম আদালত এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। বেলা ৩টার দিকে কড়া পুলিশি পাহারায় জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করা হয়। পরে রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত তাঁকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার রাতে নগরের সিএমপি অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। পাঁচলাইশ থানায় মামলাটি হওয়ার পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। ওই দিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এদিকে, গত বুধবার তাঁকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে তা নাকচ করেন ডিআইজি। সে সময় তিনি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আজ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফৌজদারি মামলা করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার বিষয়টিও প্রক্রিয়াধীন। পুলিশের অন্য কেউ এ ঘটনায় জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি: ফোনে মিলল আওয়ামী লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনে দুটি গুরুতর বার্তা পাওয়া গেছে। সেগুলোতে বলা হয়েছে, ‘আগের সরকারকে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে’…

বিয়ের চার মাসেই নববধূর রহস্যজনক মৃত্যু, নির্যাতনের পর হত্যার অভিযোগ

নিহতের মা প্রভা রাণী দে জানান, গতকাল শনিবার বেলা ৩টার দিকে তাঁদের ফোন করে জানানো হয়, রিমা সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌধুরীহাট হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

জনপ্রিয় টার্গেট

রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর

প্রকাশ: ০৪:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬