শিশুছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই মাদ্রাসাশিক্ষক আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসার জন্য নড়াইল থেকে যশোর নেওয়ার পথে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর আগে ভোরে উপজেলার আউড়িয়া গ্রামে অবস্থিত মারকাযুল কোরআন মাদ্রাসা থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

নিহত শিক্ষার্থী মো. সোলাইমান ইসলাম (১২) উপজেলার রামচন্দ্র গ্রামের সৈয়দ ইকরাকুল ইসলামের ছেলে।

আটকেরা হলেন–মারকাযুল কোরআন মাদ্রাসার শিক্ষক ইউসুফ হায়দার ও আসিফুর রহমান।

নিহতের বাবা সৈয়দ ইকরাকুল বলেন, ‘আজ সকালে মাদ্রাসা থেকে জানানো হয়, আমার ছেলে সোলাইমান অসুস্থ। খবর পেয়ে গিয়ে মাদ্রাসা থেকে তাকে নিয়ে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোলাইমানকে নির্যাতন করায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মারকাযুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন বলেন, মাদ্রাসার কোনো শিক্ষক ওই ছাত্রকে মারপিট বা কোনোপ্রকার নির্যাতন করেননি। ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া গেলে এবং নির্যাতনের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে যে কোনো আইনি শাস্তি মেনে নেব।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল ইসলাম বলেন, চিকিৎসকের দেওয়া প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ বিকেলে মাদ্রাসার দুই শিক্ষককে আটক করা হয়েছে।

শিশু ধর্ষণের অভিযোগে খুলনার একটি আদালত সবুজ খাঁ নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর পালপাড়া কোপার বিল হাসানখান রোডের কেরামত আলীর ছেলে।

মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজারমালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

জনপ্রিয় টার্গেট

‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’ সারের মজুত প্রসঙ্গে কৃষিমন্ত্রী

শিশুছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই মাদ্রাসাশিক্ষক আটক

প্রকাশ: ০৮:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬