শ্বশুরবাড়িতে ফেরার পরদিন অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-ননদ গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০০:১১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হাজী চান মিয়া রোডের কালারপুল এলাকার কাসেম ভিলার (শ্বশুরবাড়ি) তৃতীয় তলার একটি কক্ষ থেকে উম্মে হাবিবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। উম্মে হাবিবা কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নুরুল কবিরের মেয়ে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহমুদুল হাসান (২৪) ও তাঁর বোন শাকিলা (২২)। তাঁরা বাঁশখালীর বানীগ্রামের সাধনপুর এলাকার মোবারক হোসেনের সন্তান।

নিহতের ভাই মো. ইদ্রিস রানা মামলার এজাহারে অভিযোগ করেন, গত ১ নভেম্বর উম্মে হাবিবাকে আমাদের বাড়ি থেকে ওর শ্বশুরবাড়ির লোকজন নিয়ে আসেন। পরদিন ২ নভেম্বর রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তাঁর বাবাকে ফোন করে মৃত্যুর খবর জানানো হয়।

এজাহারে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে যৌতুকসহ বিভিন্ন অজুহাতে উম্মে হাবিবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। মৃত্যুর পর তাঁর শরীর ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন স্বজনেরা।

মামলার এজাহার অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে মাহমুদুল হাসানের সঙ্গে উম্মে হাবিবার বিয়ে হয়। বিয়ের এক মাসের মাথায় স্বামী তাঁর বোনের গায়েহলুদের অনুষ্ঠানের জন্য উম্মে হাবিবার সব স্বর্ণালংকার নিয়ে যান। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির টাকা দেওয়ার জন্য স্বামী নিয়মিত চাপ দিতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। কোরবানির ঈদে বাবার বাড়ি থেকে ছাগল ও পর্যাপ্ত কাপড়চোপড় দেওয়া হয়নি—এমন অজুহাতেও তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তাঁর ভাই। একাধিকবার মারধরের শিকার হলেও সংসার টিকিয়ে রাখার স্বার্থে উম্মে হাবিবা বিষয়গুলো সহ্য করে আসছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আজ বুধবার সকালে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার নিহতের ভাই বাদী হয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় নিহতের স্বামীসহ দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর উপলক্ষে ৬১টি ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সরবরাহ করতে কেব্‌ল স্থাপনে করা হয়। যেদিন এগুলো স্থাপন করা হয়, সেই রাতেই চুরি হয় ৪০০ ফুট কেব্‌ল। গত ১৯ অক্টোবর এই ঘটনা ঘটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে এমন ঘটনা নতুন নয়।

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে উম্মে হাবিবা (২৪) নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী মাহমুদুল হাসান ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ করেছেন নিহতের ভাই। তাঁর দাবি, যৌতুকসহ বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে হাবিবাকে…

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁদপুরে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়া, গালমন্দ ও মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ছেলে ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং পুত্রবধূর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর

জনপ্রিয় টার্গেট

কোহলির ব্যাটিং তাণ্ডবে ২২ ওভারে জিতল ভারত

শ্বশুরবাড়িতে ফেরার পরদিন অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-ননদ গ্রেপ্তার

প্রকাশ: ০৪:০০:১১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬