নিহত আলেয়া বেগম খুলনা জেলার স্থায়ী বাসিন্দা। তিনি আদমজী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর স্বামীর নাম মরহুম ইব্রাহিম।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নাগিনা জোহা সড়ক দিয়ে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান যাওয়ার সময় আদমজী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আলেয়া বেগম। ওই সময় কাভার্ড ভ্যানটি তাঁকে চাপা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় প্রত্যক্ষদর্শীরা কাভার্ড ভ্যান ও চালককে আটক করে পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শী শহীদ বলেন, ‘বাড়ি ফেরার পথে আদমজীতে একটি মালবাহী গাড়ির চাকায় এক বৃদ্ধ নারীকে পিষ্ট অবস্থায় দেখতে পাই। আশপাশের লোকজন ভিড় করলেও তখন তাঁর পরিচয় জানা যায়নি।’
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ বলেন, ‘বৃদ্ধার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যান ও চালক থানায় আটক রয়েছে। আমি তাৎক্ষণিক হাসপাতালে চলে আসায় চালকের নাম-পরিচয় জানতে পারিনি।’
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নোটিশের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে…
শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
দৈনিক টার্গেট 
















