ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঁধ কেটে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

নিহত আমিজা খাতুন মোকামতলা উপজেলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। তাঁর কোনো সন্তান নেই। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশের এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর টিনের ঘরের পশ্চিম পাশের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। আজ মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও আমিজা দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ পান তাঁরা। পরে ঘরের পশ্চিম পাশের বেড়া কাটা দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় বিছানার ওপর আমিজার মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমিজার নাক ও কান থেকে গয়না খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তাঁর মুখে বালিশ ও কাঁথা চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

আলমাস আলী আরও বলেন, নিহতের গলায় কালো দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

বগুড়ায় মহিলা আ.লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন।

আদমদীঘিতে চাল মোড়কজাতকরণে পলিথিন ব্যবহার, রাইস মিলের মালিককে জরিমানা

বগুড়ার আদমদীঘিতে চাল মোড়কজাতকরণে পাটের বস্তার পরিবর্তে পলিথিন ব্যবহার করায় সালমান অটোমেটিক রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে ওই রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় যুবদল নেতাকে দল থেকে অব্যাহতি

বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যা মামলার আসামি যুবদল নেতা আল আমিন জনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আল আমিন জন বগুড়া শহর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

জনপ্রিয় টার্গেট

আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ, আরও কোন কোন দেশে হবে বিশ্বকাপ

সিঁধ কেটে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট

প্রকাশ: ০১:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬