সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাটোরের বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়া এলাকার আতোয়ার হোসেনের ছেলে রাসেল মিয়া (৩২) এবং একই এলাকার সিরাজ সরকারের ছেলে আনোয়ার হোসেন (৩০)। রাসেল ট্রাকচালক এবং আনোয়ার তাঁর সহকারী ছিলেন।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আনিছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার তৎকালীন উপপরিদর্শক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে আমদানি-নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ট্রাকচালক রাসেল ও তাঁর সহকারী আনোয়ারকে আটক করে পুলিশ।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মো. জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার প্রায় ৭০ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিয়েছেন। আজ রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করবেন।

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের ক্রসবার-৪ এলাকায় যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাঁদের মধ্যে যমুনা সেতু পশ্চিম থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন।

জনপ্রিয় টার্গেট

কচুরিপানা ও ময়লায় ভরাট পিরোজপুরের ভারানি খাল পরিষ্কার

সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: ০৫:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬