১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, মৃত আহ্বায়কের কমিটিতেই চলছে নেছারাবাদ যুবদল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

২০১০ সালে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের পর পেরিয়ে গেছে প্রায় ১৬ বছর। এত দীর্ঘ সময়েও গঠন করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। ফলে নেতৃত্ব সংকট, সমন্বয়হীনতা ও সাংগঠনিক স্থবিরতায় ঝিমিয়ে পড়েছে একসময়ের সক্রিয় এই সংগঠন।

দীর্ঘদিন নতুন কমিটি না হওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বাড়ছে হতাশা। তৈরি হচ্ছে না নতুন নেতৃত্ব, মূল্যায়ন পাচ্ছেন না পদপ্রত্যাশী তরুণেরা। তাঁদের অভিযোগ, সাংগঠনিক কাঠামো কার্যত কাগজে-কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে যুবদলকে শক্তিশালী করতে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে মো. আকরামুল ইসলাম বাবুলকে আহ্বায়ক করে ৪১ সদস্যের নেছারাবাদ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মো. ওয়াহিদুজ্জামান মানিক, মিজানুর রহমান চান, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম, নাসির উদ্দীন তালুকদার, জাহিদ হোসেন মাস্টার, মাসুদ রানা পলাশ, শহিদুল ইসলাম, লোকমান হাকিম, আজহারুল ইসলাম টুটুল, হায়দার আলী ও মো. জাহিদুল ইসলামসহ ১৩ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কমিটি ঘোষণার পর প্রায় ১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।

নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবনেতা মো. আব্দুল্লাহ আল যুবায়ের বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা যুবদলের নতুন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে ভাটা পড়েছে। নতুন নেতৃত্ব তৈরি না হওয়ায় যে যার মতো করে চলছে। এতে সংগঠনে বিশৃঙ্খলাও দেখা দিচ্ছে, যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। দলের কার্যকর ভূমিকা পালনে যুবদলের গুরুত্ব অপরিহার্য। তাই দ্রুত পূর্ণাঙ্গ ও কার্যকর কমিটি গঠন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন উপজেলা যুবদলের নতুন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে গতি নেই। জাতীয় কর্মসূচি থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে যুবদলের সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর পূর্ণাঙ্গ কমিটি গঠন জরুরি।

প্রায় ১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেছারাবাদ উপজেলা যুবদলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরোনো কমিটির নিষ্ক্রিয় নেতৃত্বের ভার সংগঠনটি আর কত দিন বহন করবে—এমন প্রশ্ন তুলছেন তৃণমূলের নেতা-কর্মীরা। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন পুনর্গঠনে জেলা ও কেন্দ্রীয় নেতারা কবে উদ্যোগ নেবেন, এখন সেই অপেক্ষায় পদপ্রত্যাশী ও তৃণমূলের কর্মীরা।

নেছারাবাদে বিএনপির সাবেক নেতার বিরুদ্ধে যুবদল কর্মীকে মারধরের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদে যুবদল কর্মী মারুফ তালুকদারকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন তালুকদারের স্বজনদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে বিচার দাবি করেন মারুফ। অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে ‘একটু হাতাহাতি’ বলে উল্লেখ করেছেন নাছির।

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী ও অন্যতম সাক্ষী মানিক পশারীর লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর বাড়িতে মরদেহ দাফন সম্পন্ন করে পুলিশ।

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

স্থানীয় জামায়াত নেতাদের বাধার মুখে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফন করতে পারছে না পরিবার। আজ সকাল ১০টায় তাঁর মৃত্যু হলেও নিরাপত্তার অভাবে জেলা পুলিশ লাইনসে মরদেহ নিয়ে অবস্থান করছে তারা।

জনপ্রিয় টার্গেট

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় বাবার হত্যা মামলা

১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, মৃত আহ্বায়কের কমিটিতেই চলছে নেছারাবাদ যুবদল

প্রকাশ: ০৯:২৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬