১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রায় ৬০ থেকে ৭০ জন কর্মকর্তা-কর্মচারী। এ সময় তাঁরা বিক্ষোভও করেন।

শাহ আমানত বিমানবন্দর কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মো. হাকিম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের অন্যান্য স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেলের বর্ধিত বেতন পেলেও শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা তা পাননি। এ নিয়ে কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

কর্মচারীদের অভিযোগ, বিমানবন্দরের প্রশাসনিক কর্মকর্তা কায়সার মোহাইমেনের অবহেলার কারণে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় নথিপত্র বেবিচকের সদর দপ্তরে পাঠানো হয়নি। ফলে তাঁরা সময়মতো বর্ধিত বেতন পাননি। এ ছাড়া পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ জমা না দেওয়াও নথি পাঠাতে বিলম্বের অন্যতম কারণ বলে অভিযোগ করেছেন কয়েকজন কর্মচারী।

অভিযোগের বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রশাসনিক কর্মকর্তা কায়সার মোহাইমেন বলেন, কর্মচারীদের ৩১৯টি ফাইল সদর দপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩০০টি অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ১৯টি নথি দু-এক দিনের মধ্যে অনুমোদন দেওয়া হবে। এরপর সবাই একসঙ্গে বর্ধিত বেতন পাবেন। তিনি আরও বলেন, অন্যান্য বিমানবন্দরে লোকবল কম থাকায় সেখানকার নথি দ্রুত অনুমোদন করা সম্ভব হয়েছে এবং কর্মীরা বেতন পেয়েছেন। কিন্তু শাহ আমানত বিমানবন্দরে লোকবল বেশি হওয়ায় সবার নথি একসঙ্গে অনুমোদন হয়নি। এ কারণে পরিচালক সবার নথি অনুমোদন হওয়ার পর একসঙ্গে বর্ধিত বেতন ছাড় করার নির্দেশনা দিয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

চট্টগ্রামে পক্ষ পরিবর্তন করায় কর্মী হত্যা: নগর যুবদল নেতা জুয়েলসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় রাজনৈতিক পক্ষ পরিবর্তনের ঘটনায় আবু ইউসুফ ওরফে জীবন নামের এক কর্মীকে হত্যার অভিযোগে নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স টিম (এসআরবি)। শনিবার (১ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ

বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’। পাঁচ দিনের সফরে আসা জাহাজটি আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া ‘ক্যারাট-২০২৬’ যৌথ মহড়ায় অংশ নেবে। দুই দেশের নৌবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা ও সমুদ্র

চুয়েটে এক দিনের নতুন ভিসি, শিক্ষার্থীদের এক দিনের শাটডাউন

চুয়েটে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই ক্লাস চলছে। উপাচার্যের এক দিনের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা শাটডাউন ঘোষণা করেছেন। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা পুনর্বহালের দাবিতে অটল রয়েছেন।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ সিরিজের পর অবশেষে ফিরলেন ভারতীয়-বংশোদ্ভূত ক্রিকেটার

১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

প্রকাশ: ০২:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬