দণ্ডিত অন্য চার ব্যক্তি হলেন এস এম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, হাবিব উল্লাহ ও সাফিকুল ইসলাম।
আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, সাবেক এই মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের নামে আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধ না করায় ২০২৫ সালে আদালতে অর্থঋণ মামলা করে ব্যাংক।
সেই মামলায় গত ১ ডিসেম্বর ২৫৮ কোটি ২১ লাখ টাকার ডিক্রি জারি করেন আদালত। ৬০ দিনের মধ্যে ওই টাকা পরিশোধ না করায় পাওনা আদায়ে গত জুলাইয়ে অর্থঋণ জারি মামলা করে ব্যাংক।
ঋণের বিপরীতে বন্ধকি সম্পদ না থাকায় নিলামে বিক্রি করে টাকা আদায় করা সম্ভব হয়নি। এ অবস্থায় দণ্ড দেওয়ার জন্য আদালতে আবেদন করে ব্যাংক। বিস্তারিত শুনানি শেষে বিচারক ছয় জনকে সাজা দেন।

দৈনিক টার্গেট 





















