অনুদানের নামে শিক্ষকদের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

অভিযোগ অনুযায়ী, তাঁরা প্রতি প্রণোদনা প্যাকেজের জন্য ৫৮০ টাকা করে অগ্রিম জমা দিতে বলেন। পরে অনুদান বা পণ্য দেওয়ার সময় ওই টাকা সমন্বয় করা হবে বলেও জানান।

এ ঘটনায় উপজেলার অন্তত ৫০ জন শিক্ষক প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাকরি বা কেন্দ্র বাতিলের আশঙ্কায় অনেকে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না বলে দাবি ভুক্তভোগীদের।

অভিযোগকারীদের মধ্যে ছয়জন শিক্ষক তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁদের তথ্য অনুযায়ী, কেয়াইন ইউনিয়নের মাওলানা মো. মিজানুর রহমানের কাছ থেকে ১৫ হাজার টাকা, বালুচর ইউনিয়নের মাওলানা হারুনুর রশিদের কাছ থেকে ৬ হাজার ৫০০ টাকা, রাজানগর ইউনিয়নের জসিম উদ্দিনের কাছ থেকে ৫ হাজার ৬০০ টাকা, বালুচর ইউনিয়নের মাওলানা মাহমুদুর হাসানের কাছ থেকে ৯০ হাজার টাকা, কেয়াইন ইউনিয়নের মাওলানা শহীদুল ইসলাম নাঈমের কাছ থেকে ৩০ হাজার টাকা এবং একই ইউনিয়নের মাওলানা কেফায়াতুল্লাহর কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়া হয়েছে।

ছয়জনের কাছ থেকে মোট ১ লাখ ৫৯ হাজার ১০০ টাকা নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।

ভুক্তভোগীরা জানান, ০১৩১৪৬৩৩৪৫১ ও ০১৩০৭৯৫০২৮১ নম্বরে বিকাশের মাধ্যমে বিভিন্ন দফায় তাঁরা টাকা পাঠান। টাকা পাঠানোর পর সিরাজদিখান উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে তাঁরা জানতে পারেন, আবদুল্লাহ আল মামুন ও আলী আকবর চৌধুরী নামে সেখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী নেই।

মাহমুদুর হাসানের দাবি, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রেশমা খানমের কাছ থেকেই তিনি ওই নম্বর পেয়েছিলেন। তাঁকে বলা হয়েছিল, তাঁর প্রতিষ্ঠানের সহজ কোরআন শিক্ষার পাঁচজন শিক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১০ হাজার টাকা মূল্যের প্যাকেজ দেওয়া হবে।

পরে আরও বেশি শিক্ষার্থীর নাম দেওয়া যাবে এবং নিজের নামেও প্যাকেজ নেওয়া যাবে বলে তাঁকে জানানো হয়। সেই সঙ্গে প্রত্যেকের নামে ৫৮০ টাকা করে অগ্রিম জমা দিতে বলা হয়।

এই আশ্বাসে বিশ্বাস করে কয়েক দফায় ৯০ হাজার টাকা পাঠান মাহমুদুর হাসান। দীর্ঘদিন অপেক্ষা করেও কোনো অনুদান বা পণ্য না পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহ হয় তাঁর।

ভুক্তভোগী শিক্ষকেরা ঘটনার তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, প্রতারণার মাধ্যমে নেওয়া টাকা ফেরত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সাবেক সুপারভাইজার রেশমা খানম ও তাঁর অধীনস্থ কেয়ারটেকাররা কথিত প্রতারক চক্রের সঙ্গে জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে গজারিয়া ইসলামিক ফাউন্ডেশনের রেশমা খানম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সিরাজদিখানে থাকাকালে আমি এ ধরনের কোনো কাজ করিনি।’

সিরাজদিখান উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু বলেন, ‘আমাদের অধিদপ্তর থেকে এমন কোনো অনুদান কর্মসূচি বা টাকা লেনদেনের সুযোগ নেই। প্রতারক চক্র সমাজসেবা অধিদপ্তরের নাম ব্যবহার করে এ ধরনের জালিয়াতি করেছে। এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনার দুই দিন পর নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার সকালে উপজেলার পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের অদূরে লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়লিয়া গ্রামে পদ্মায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়…

আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে। আজ রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।

নরসিংদীর মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ভ্যানে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত পিকআপ ভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান, ৯৮টি ডিমের খালি ক্যারেট, ডিম বিক্রির ১০ হাজার টাকা, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

অনুদানের নামে শিক্ষকদের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশ: ০৪:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬