ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তদন্ত কমিটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, প্রক্টরিয়াল বডির সুপারিশের ভিত্তিতে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব এবং সহকারী প্রক্টর আতিকুর রহমান।

অফিস আদেশে আরও বলা হয়, কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশসহ পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় উপাচার্য এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার লালন শাহ হলের সামনে নির্মাণাধীন হলটির নাম শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে নামকরণের দাবিতে মানববন্ধন করেন কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাঁরা হলটির সামনের ফটকে সাজিদ আব্দুল্লাহর নামে একটি ব্যানার টাঙান।

পুলিশ পরিচয়ে প্রাইভেট কার থামিয়ে টাকা ছিনতাই, চালককে মারধর

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ পরিচয়ে প্রাইভেটকারের গতিরোধ করে চালককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ সময় চালকের মোবাইল ফোন ভেঙে ফেলে পালিয়ে যান তাঁরা।

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণ, আহত ২

কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় একটি ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে ভাঙারি মালামালভর্তি বস্তা নামানোর সময় বিস্ফোরণটি ঘটে। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন প্রতিহত করার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দলের সহযোগিতা চাইতে পারে।

জনপ্রিয় টার্গেট

ইবিতে অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশ: ০৫:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬