ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা ও তাঁর সহযোগী আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল মোড়সংলগ্ন টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে রাকিব হাসান রিফাত (২২) এবং শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে জাহিদ হাসান রনি (৩০)। রিফাত সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। পরে রিফাতের পকেট থেকে ৫০টি ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছ থেকে ৪০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ খান বলেন, ১২ নভেম্বর গভীর রাতে তাঁদের আটক করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডাক্তারের অনুপস্থিতিতে নার্সের মাধ্যমে প্রসব, নবজাতকের মৃত্যু–সিসিইউতে মা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্সদের মাধ্যমে প্রসব করানোর সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রসূতি সুরমা আক্তার (১৯) একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ডাচ্-বাংলা…

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন চিকিৎসা নিয়ে ফিরেছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

মাদ্রাসার আগুনে অসুস্থ: হাসপাতাল ছাড়ল ৫৩ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় শান্তিধারা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৮৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে বার্ন ইনস্টিটিউটে আসে। তাদের মধ্যে ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি ৩৫ জনের মধ্যে চারজন আইসিইউতে চিকিৎসাধীন।

জনপ্রিয় টার্গেট

ঘিওরের এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা ও তাঁর সহযোগী আটক

প্রকাশ: ০৪:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬