ঈদের পর ফেরার পথে নৌকাডুবি, প্রাণহানি নেই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৮৮ বার পঠিত হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঈদের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার সময় যাত্রীবোঝাই একটি খেয়া নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া এলাকার বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীর একপাশে কালিহাতী উপজেলা এবং অপর পাশে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন অবস্থিত। দুই এলাকার মানুষের চলাচলের অন্যতম মাধ্যম হচ্ছে খেয়া নৌকা।

প্রতিবছরের মতো এবারও কাকড়াজান ইউনিয়নের অনেক মুসল্লি নদী পার হয়ে ঈদের জামাতে অংশ নিতে আসেন। সকাল থেকে নদীঘাটে মানুষের ভিড় বাড়তে থাকে। বেলা ১১টার দিকে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হওয়ার পর মুসল্লিরা নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।

দুপুরের দিকে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি নৌকা নদীর মাঝামাঝি পৌঁছালে ভারসাম্য হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা যাত্রীরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে অনেকেই সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। স্থানীয় লোকজনও উদ্ধার কাজে এগিয়ে আসেন।

ঘটনার পর নদীপাড়ে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকায় ধারণক্ষমতার তুলনায় বেশি যাত্রী ওঠানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকাডুবির ঘটনায় কেউ আহত বা নিহত হননি। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই নৌকাটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঈদের পর ফেরার পথে নৌকাডুবি, প্রাণহানি নেই

প্রকাশ: ১২:৫৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬