০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণের চাপে কলেজশিক্ষকের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

শৈলেন্দ্র কুমার চৌধুরী মানিক কালিকাপুর-বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক ছিলেন। তিনি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার দিয়ারপাড়া মহল্লার মৃত শ্যামা প্রসাদ চৌধুরীর ছেলে।

কলেজ সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৩ মার্চ কলেজটির উচ্চমাধ্যমিক সাধারণ শাখায় পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন মানিক। এর পর থেকে দীর্ঘদিন বিনা বেতনে পাঠদান করে আসছিলেন তিনি। কলেজটির কারিগরি শাখা এমপিওভুক্ত হলেও সাধারণ শাখা এমপিওভুক্ত না হওয়ায় সরকারি বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তিনি।

বছরের পর বছর বিনা বেতনে শিক্ষকতা এবং সংসারের ব্যয়ভার বহন করতে গিয়ে ক্রমেই ঋণগ্রস্ত হয়ে পড়েন মানিক। একপর্যায়ে ঋণের টাকা পরিশোধ করতে নিজের বাড়ি-ভিটাও বিক্রি করে দেন। এরপর স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। দীর্ঘদিনের আর্থিক সংকট ও দেনাদারদের চাপ তাঁকে চরম হতাশার মধ্যে ঠেলে দেয় বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ভাড়া বাসায় আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের সহকর্মী ও নন-এমপিওভুক্ত প্রভাষক সোহেল রানা বলেন, ‘তিনি হয়তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না। দুই দশক ধরে বিনা বেতনে সেবা দেওয়ার পরও একজন শিক্ষকের ন্যূনতম জীবিকার নিশ্চয়তা রাষ্ট্র দিতে পারেনি। এটি অত্যন্ত দুঃখজনক।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

ছাত্রদল নেতা শাকিল হত্যায় সন্দেহভাজন ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন

গুরুদাসপুরে ছাত্রদলের সদস্যসচিব শাকিল হত্যা মামলায় সন্দেহভাজন ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি দেশের স্থল ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ওই চিঠি দিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত

এমপিপুত্রের সারের ডিলার নিয়োগ বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

নাটোরের গুরুদাসপুরে সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজের বড় ছেলে ও ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি নুরুজ্জামান মিন্টুসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের সারের ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এসব নিয়োগ বাতিল ও অনিয়মের তদন্ত দাবিতে নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন গুরুদাসপুরের সার ডিলার

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

নাটোরের লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শান্ত কুমার (২৫) ওরফে মো. আবু মুসা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উপজেলার চংধুপইল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাউড়া রেলওয়ে ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ কি ভারতের আধিপত্যের মুকুটে ভাগ বসাতে পারবে

ঋণের চাপে কলেজশিক্ষকের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

প্রকাশ: ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬