কুষ্টিয়ায় কৃষক দল কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পাল্টা বাড়িতে ভাঙচুর ও গুদামে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর নলকোলা এলাকায় পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। রাত ৮টার দিকে কিছু লোক কার্যালয়ে ঢুকে আসবাব এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলীয় নেতাদের ছবি ভাঙচুর করে বলে অভিযোগ করেন কৃষক দলের নেতা-কর্মীরা। এ সময় কয়েকজনকে মারধর করা হয় বলেও তাঁদের দাবি।

কৃষক দল নেতা-কর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে এ হামলা ও ভাঙচুর চালানো হয়। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তিনি আসামি ছিলেন। মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরার পর এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁদের।

এদিকে কৃষক দল কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বিএনপির নেতা-কর্মীরা রুহুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর বাড়ির পাশে থাকা একটি পাটের গুদামেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুর রহমান বলেন, ‘যুবলীগ নেতা রুহুলের নেতৃত্বে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

অভিযোগের বিষয়ে মো. রুহুল বা তাঁর পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, ‘দলীয় কার্যালয়ে হামলা ও নেতা-কর্মীদের আহত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও নববধূ হাফসা আক্তারের সন্ধান পাওয়া যায়নি। তাঁর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন মা মুক্তা বেগমসহ স্বজনেরা।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা সরকারের আছে। এই দুর্যোগ প্রাকৃতিক হোক অথবা মানুষের সৃষ্টি করা হোক।’ তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি….

জনপ্রিয় টার্গেট

স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ এমপি, প্রধান ফটকে তালা—বেড়া টপকে ঢুকে যা দেখলেন

কুষ্টিয়ায় কৃষক দল কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, পাল্টা বাড়িতে ভাঙচুর ও গুদামে আগুন

প্রকাশ: ০১:১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬