বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায় র্যাব। অভিযানে নকল ও ভেজাল সার-কীটনাশক মজুতের তথ্য পাওয়ার পর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মশিয়ার রহমানের বাড়িতে বিভিন্ন ধরনের নকল ও ভেজাল সার-কীটনাশক মজুতের পাশাপাশি সেগুলো উৎপাদন ও বাজারজাতের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা নকল ও ভেজাল পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ‘নকল ও ভেজাল সার-কীটনাশক কৃষি উৎপাদন ও কৃষকদের জন্য ক্ষতিকর। অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ পুরো স্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।
জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দলীয় নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল…
মেহেরপুরের গাংনীতে সড়কে গাছ ফেলে একটি মাইক্রোবাসের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
দৈনিক টার্গেট 




















