আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও জানান শফিকুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দেওয়াই এ সংকটের চূড়ান্ত সমাধান। একা বাংলাদেশের পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। জ্বালানি নিয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের পরামর্শ নিতে রাজি হয়নি সরকার। বিদ্যুৎ নিয়ে তাঁদের দেওয়া পরিকল্পনাও সরকার নেয়নি।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের দাবি কী ছিল? যে যে কারণে স্বৈরশাসন কায়েম হয়েছিল, আমরা সেই কারণগুলো বদলাতে বলেছিলাম। বলেছিলাম একটা পরিবর্তন, একটা রূপান্তর আনতে হবে। বিচার বিভাগকে স্বাধীন করা লাগবে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন করা লাগবে। স্বাধীন মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার কমিশন করা লাগবে।’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শফিকুর রহমান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন তো আমরা জাতীয় নির্বাচনের আগেই চেয়েছিলাম। এখন তো দুই বছরের অধিক সময় চলে গেল। অনেক জায়গাতেই তো নির্বাচিত প্রতিনিধি নাই, পালিয়ে গেছে। মানুষের দুর্ভোগ হচ্ছে। কিন্তু এখনো গড়িমসি করা হচ্ছে। বলা হচ্ছে, নির্বাচন কমিশন শক্তিশালী ও স্বাধীন। তো স্বাধীন নির্বাচন কমিশন একটা তফসিল ঘোষণা করল, এটা বন্ধ করা হলো কেন? এটা কি প্রমাণ করে যে, ওই নির্বাচন কমিশন স্বাধীন এবং শক্তিশালী?’
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘অনেকে বলে, ছয় মাসের মাথায় আপনারা আন্দোলন শুরু করলেন। আমরা বলি, ছয় মাসের মাথায় তো সব শেষ করে দিল। আমরা এখন কী করব? বসে বসে আমরা খোদনে খাজেখান করব নাকি জাতির কিছু দায়িত্ব আমাদের ঘাড়ে আছে, সেটা আমাদের পালন করতে হবে? আমরা সেটা পালন করার চেষ্টা করছি। আমাদের এই দাবিগুলো যদি আপনাদের কাছে যৌক্তিক দাবি বলে মনে হয়, তাহলে আমরা সবার সহযোগিতা চাইব।’
মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
দৈনিক টার্গেট 






















