ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময়ে গাজীপুর শিল্পাঞ্চলের কোথাও শ্রমিক বিক্ষোভ কিংবা সড়ক-মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে আজও গাজীপুরের ছয়টি শিল্পকারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

তিনি জানান, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

তিনি আরও জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ, মানুষের জানমাল ও সম্পত্তির কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিলেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের বহু কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে আন্দোলন চলাকালে মুঠোফোনে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে তৌফিক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

দুই ঘণ্টা অবরোধের পর গাজীপুরে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রমিক নিহতের গুজবে গাজীপুরে বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। শ্রমিক নিহতের গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে তাঁদের এ বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

গাজীপুরে আবার মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়ায় যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

জনপ্রিয় টার্গেট

ভালো পোশাক-চেহারায় নয়, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ: ত্রাণমন্ত্রী

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশ: ০৯:১৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬