ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তায় আনসারের ৪ প্লাটুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের ৪ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনকালে একটি প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী আহত হন। এ সময় আনসার সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা দেন এবং একটি গাড়িতে করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

বর্তমানে আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন কাঁচপুর ব্রিজের পূর্ব ঢাল, শিবু মার্কেট, ফতুল্লা, চাষাঢ়া মোড় ও বিসিক শিল্পাঞ্চলসহ নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছে।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশৃঙ্খলা প্রতিরোধ, যানবাহন চলাচল নির্বিঘ্ন করা এবং কারখানার উৎপাদন সচল রাখতে নিয়মিত টহল, যৌথ প্যাট্রোলিং ও বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

এ ছাড়া ভাতাভোগী সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অঙ্গীভূত আনসার এবং নিজস্ব গোয়েন্দা সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা। এসব কার্যক্রমের ফলে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ বজায় রয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা ও তাঁর সহযোগী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০টি ইয়াবাসহ ছাত্রদলের সাবেক এক নেতা ও তাঁর সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৫২ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঘুমন্ত কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ, ৪৯ দিন পর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় ১৩ বছর বয়সী আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ৪৯ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডাক্তারের অনুপস্থিতিতে নার্সের মাধ্যমে প্রসব, নবজাতকের মৃত্যু–সিসিইউতে মা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্সদের মাধ্যমে প্রসব করানোর সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রসূতি সুরমা আক্তার (১৯) একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ডাচ্-বাংলা…

জনপ্রিয় টার্গেট

মোহাম্মদপুরে ধর্ষণের অভিযোগে কথিত পীর গ্রেপ্তার

নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তায় আনসারের ৪ প্লাটুন

প্রকাশ: ০১:১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬