ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ফের মহাসড়কে পোশাক শ্রমিকরা, পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিতে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে মিছিল করতে থাকেন।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোববার সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এতে প্রায় পাঁচ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তাঁরা আশপাড়া মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। সেখানে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।

এ সময় শ্রমিকরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ধাওয়া দিয়ে শ্রমিকদের আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেওয়া হলে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে বিকাশের কর্মকর্তাদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাত হলেই সংরক্ষিত বনে তালগাছ লুট, খবর রাখে না বন বিভাগ

দিনের আলোয় শান্ত, সবুজে ঘেরা বন। রাত গভীর হলেই বদলে যায় দৃশ্যপট। নিস্তব্ধতা ভেঙে বন থেকে ভেসে আসে করাতের শব্দ। গত এক সপ্তাহ ধরে এভাবেই কেটে নেওয়া হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের তালগাছ। তবে বিষয়টি জানে না বলে দাবি বন বিভাগের।

গাজীপুরে স্বাভাবিক শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন ৮০ শতাংশ কারখানার শ্রমিক

গাজীপুরের শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন আপাতত শান্ত রয়েছে। আজ শনিবার সকাল থেকে গাজীপুর মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে…

জনপ্রিয় টার্গেট

দুঃসময়ের ত্যাগী নেতা মোক্তল হোসেনকে সংবর্ধনা দিল স্থানীয় বিএনপি

গাজীপুরে ফের মহাসড়কে পোশাক শ্রমিকরা, পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ

প্রকাশ: ০১:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬