চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ বুধবার সন্ধ্যায় আকবরশাহ থানাধীন একে খান মোড় এলাকার সিটি প্যালেস নামে আবাসিক হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী গ্রামের মো. আইয়ুব আলীর মেয়ে।

পুলিশ জানিয়েছে, ১১ দিন আগে ওই নারী তাঁর স্বামী মনসুর হেলালের (৪৭) সঙ্গে হোটেলটিতে ওঠেন।

ঘটনাস্থলে যাওয়া আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ প্রথমে ওই আবাসিক হোটেলে যায়। সেখানে গিয়ে হোটেলের একটি কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ পায়। অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ফেলা হয়। এ সময় রুমের ভেতরে ওই নারীকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়।

মোস্তাফিজুর বলেন, ওই নারীর গলায় ফাঁসের দাগ ছিল, এটা ছাড়া অস্বাভাবিক অন্য কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যা করেছেন, বাকিটা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

এই ঘটনায় ওই নারীর স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, নিহত নারীর স্বামী মনসুর হেলাল বন্দরের ট্রান্সপোর্টের ব্রোকারি ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা আগে নগরীর কালিরহাটে বাসা ভাড়া করে থাকত। সম্প্রতি ওই নারী তাঁর স্বামীকে জানিয়েছিলেন, তাঁরা একটি সরকারি বাসা পাবে, সেখানে থাকবে। এই বলে পুরোনো যে বাসা আছে, সেটা ছেড়ে তাঁরা একে খান মোড়ে আবাসিক হোটেলটিতে ওঠেন। এরপর থেকে তাঁরা হোটেলটিতে বসবাস করে আসছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁর স্বামী ব্যবসায়িক কাজে হোটেল থেকে বেরিয়ে যান। এ সময় হোটেলে তাঁর স্ত্রী ছিল। স্বামীর ভাষ্যমতে, তাঁর স্ত্রীর সঙ্গে দুপুরেও ফোনে কথা হয়েছিল। তাঁরা দুপুরে একসঙ্গে খাবার খাবেন বলে কথা ছিল। বেলা ১টা নাগাদ তাঁর স্বামী পরে খাবার নিয়ে হোটেলটিতে আসেন। এ সময় দরজা নক করলে ভেতর থেকে অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে ডাকেন।

ঝিনাইদহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগে তাঁদের আটকের পর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার পার হয়ে একটি তেল পাম্প থেকে তাঁদের আটক করে ডিবি।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন আরেকটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শফিকুল ইসলাম সাতক্ষীরা আদালত থেকে পালিয়েছেন। বুধবার দুপুরের দিকে পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর তাঁকে ফের গ্রেপ্তার করা হয়।

রংপুরে আলুর বাম্পার ফলন এবার কৃষকের জন্য আশীর্বাদের বদলে বড় লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৫১ লাখ ৭৬ হাজার টনের বেশি উৎপাদনের বিপরীতে হিমাগারে সংরক্ষণের সুযোগ হয়েছে মাত্র ২৩ শতাংশ আলুর। সংরক্ষিত আলুর প্রায় তিন-চতুর্থাংশ এখনো হিমাগারে পড়ে আছে। এরই মধ্যে মাঠে শুরু হয়েছে নতুন আলুর চাষ।

জনপ্রিয় টার্গেট

বগুড়ার শেরপুর: হাজারো মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চক্র

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ১২:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬