ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চবির হলে নারী শিক্ষার্থীকে আটকে মাকড়সা দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

গত সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এ এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত তিনজন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁরা হলেন মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি ও হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া।

ভুক্তভোগীর অভিযোগ, গত সোমবার রাত ১০টার দিকে মোনালিসা মিতা নূর তাঁকে একটি কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই তাহরিমা আক্তার ওমি ও সামিয়া উপস্থিত ছিলেন। পরে কক্ষের দরজা বন্ধ করে তাঁর সামনে একটি বড় মাকড়সা ছেড়ে দেওয়া হয়। অথচ অভিযুক্ত শিক্ষার্থীরা জানতেন, মাকড়সার প্রতি তাঁর ভীতি রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমার মাকড়সার ফোবিয়া আছে, এটা তাঁরা জানেন। তাঁদের আচরণ দেখে আমি ধারণা করেছিলাম, এমন কিছু হতে পারে। তাই বারবার জিজ্ঞেস করলেও তাঁরা বিষয়টি অস্বীকার করেন। পরে আমাকে কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন। সেখানে তাহরিমা আপু ও সামিয়া আপু আগে থেকেই অপেক্ষা করছিলেন। তাঁরা আমার সামনে আগে থেকে আটকে রাখা বড় একটি মাকড়সা ছেড়ে দেন।’

ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, ‘আমি ভয়ে চিৎকার ও কান্নাকাটি করতে থাকি। তাঁরা বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টা করেন এবং বিভিন্ন ধরনের টিটকারিমূলক কথা বলতে থাকেন। একপর্যায়ে সবাইকে পাশ কাটিয়ে কক্ষ থেকে বের হয়ে যাই। এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং চারবার বমি করি। পরে রুমমেটরা আমাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।’

ভুক্তভোগী আরও জানান, চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। ঘটনার পর ‘মরে গেলেই ভালো হতো’—এ ধরনের মন্তব্য করার অভিযোগও করেন তিনি অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে হলে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন ওই শিক্ষার্থী।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোনালিসা মিতা নূর বলেন, ‘আমরা প্রক্টর স্যারের সঙ্গে কথা বলেছি। যে প্র্যাঙ্কটি করেছি, সেটি আমি ও আমার বন্ধু সামি করেছি। আমরা জানতাম, সে ভয় পায়। তাই বিষয়টি নিছক মজা করার জন্যই করেছি।’

অন্য অভিযুক্ত তাহরিমা আক্তার ওমি বলেন, ‘সরি, এ ব্যাপারে আমি ইনভলভ না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, এটি নিয়ে আজ সকালে ওই হলে দুই পক্ষই বসেছে। অভিযুক্ত শিক্ষার্থীরা ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন। উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি সমাধান হয়েছে।

চুয়েটের ৯৫ অধ্যাপকের মধ্য থেকে উপাচার্য নিয়োগের প্রস্তাব শিক্ষক সমিতির

চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে দ্রুত সরকারি হস্তক্ষেপ চেয়েছে শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন অধ্যাপকের মধ্য থেকে একজনকে উপাচার্যের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা। নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলমের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরাও।

ভিসির পদত্যাগের দাবিতে চুয়েটে ভোররাতে বিক্ষোভ, অর্ধদিবস ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে বিক্ষোভ করেন তাঁরা।

জনপ্রিয় টার্গেট

হতাশা ও দুশ্চিন্তার সময় মনকে শান্ত করবে কোরআনের যে ১৪ আয়াত

চবির হলে নারী শিক্ষার্থীকে আটকে মাকড়সা দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ

প্রকাশ: ০৫:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬