ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পঠিত হয়েছে

ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপির উদ্বোধন করা হয়। পরে নামফলক উন্মোচন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এ সময় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক অপারেশন লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদসহ অন্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়বে। মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার ও পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিজিয়ন কমান্ডার আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।

স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে।

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৪ শতাংশ। আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৭ মিনিটে।

পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

উত্তরের জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকা, ঘন কুয়াশা ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দিনের বেশিরভাগ সময়ই থাকছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ।

১০ দাবিতে কাজিদের কলমবিরতি, পঞ্চগড়ে বন্ধ বিয়ে পড়ানো

নিজ নিজ এলাকার অধিক্ষেত্র সুরক্ষা, পেশাগত নিরাপত্তা, বিয়ে নিবন্ধনের কমিশন বাড়ানো, আর্থিক সুরক্ষাসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজি)। তাঁদের এ কর্মসূচির কারণে জেলায় কার্যত বন্ধ রয়েছে বিয়ে পড়ানো ও নিবন্ধনের কার্যক্রম।

জনপ্রিয় টার্গেট

হত্যা ও আগুন-সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

প্রকাশ: ০৬:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬