০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৪০ লাখ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনে খোকন টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকান, সোহেল হোসেনের স্যান্ডেলের দোকান এবং কুমোদ দাসের সেলুন পুড়ে যায়। আগুনের শিখা দেখে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত খোকন টেলিকমের মালিক খোকন হোসেন ও লিটন হোসেন জানান, তাঁদের দোকানে নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ছিল। সব মিলিয়ে তাঁদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশের দুটি দোকানের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়রা।

ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় তিনটি দোকান পুড়ে গেছে।

দৌলতপুরে জমির বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আতাউল মালিথা (৫৬) নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, আমির হামজার বিরুদ্ধে ইসিতে আবেদন

আবেদনকারীর অভিযোগ, নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যের সঙ্গে আয়কর রিটার্ন এবং অন্যান্য প্রাপ্ত তথ্যের মধ্যে বেশ কিছু অমিল রয়েছে। বিশেষ করে ব্যাংক ব্যালেন্স, নগদ অর্থ, কৃষি ও বাড়ির সম্পত্তি, স্ত্রীর সম্পদ, বাড়ি ভাড়া থেকে আয়, মোটরযান, পারিবারিক ব্যয় এবং নির্বাচনী ব্যয়ের তথ্যে অসংগতি রয়েছে।

ইবিতে নানা সংকট: পড়া শেষ না করেই ফিরে যাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা

টিউশন ফি বৃদ্ধি, সেশনজট, ভর্তি জটিলতা, আধুনিক গবেষণাগারের ঘাটতি, বাংলায় পাঠদান ও ইন্টারনেট সমস্যাসহ নানা অব্যবস্থাপনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগ্রহ হারাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা। স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীর প্রায় ৫০ শতাংশ পড়াশোনা শেষ না করেই নিজ দেশে ফিরে গেছেন।

জনপ্রিয় টার্গেট

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ: হত্যার পর ভারতে পালানোর চেষ্টা, মূল আসামিসহ গ্রেপ্তার ২

দৌলতপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৪০ লাখ

প্রকাশ: ০৬:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬