সপরিবারে আত্মগোপনে টঙ্গীর থাপ্পরকাণ্ডের রুমি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকালে রুমির বাসার নিরাপত্তাকর্মী মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ অক্টোবর ফ্ল্যাটে তালা দিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেরিয়ে যান রুমি। এরপর থেকে তাঁরা আর বাসায় ফেরেননি।

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুরের টঙ্গী কলেজ গেটের আউচপাড়া এলাকার ৭৪/১ এসএস একাডেমি রোডের একটি বহুতল ভবনের ষষ্ঠ তলায় ভাড়া থাকতেন শিশুটির পরিবার। নির্যাতনের শিকার শিশুটি পাশের রফিউদ্দিন রোডের আউচপাড়া অভিযান এলাকার ১৯৩ নম্বর বাড়িতে অবস্থিত ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শিশুটিকে যৌন হয়রানির অভিযোগে গত ২৩ অক্টোবর মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মারেন তার বাবা শাহজালাল রুমি। এ ঘটনায় করা মামলায় পুলিশ মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম আহমেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

পরে মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মোহাম্মদ আলমাছ হোসেন শিশুটির বাবা শাহজালাল রুমিকে প্রধান আসামি করে লুটপাট, মারধর ও ভাঙচুরের অভিযোগে পাল্টা মামলা করেন। এরপর থেকেই রুমি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে শাহজালাল রুমির ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে পোশাকশ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরের নিশ্চিন্তপুর বটতলা এলাকায় পাশের মাটির ঘর ভাঙার সময় দেয়াল ধসে পোশাকশ্রমিক আছিয়া আক্তার রিপার মৃত্যু হয়েছে। রোববার সকালে আহত হওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষকের জামিন নামঞ্জুর

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না এবং বর্তমান মামলায় তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই বলে তাঁরা আদালতে দাবি করেছেন। অভিযোগগুলো মিথ্যা উল্লেখ করে আসামির জামিন চাওয়া হয়েছিল। তবে আদালত শুনানি শেষে আবেদনটি নাকচ করেন।

বিআরটি প্রকল্প বাতিল: আরেকবার ভোগান্তির শঙ্কা

এক দশকের বেশি সময় ধরে যানজট আর ভোগান্তির শিকার গাজীপুরবাসীকে এবার পোহাতে হবে নতুন দুর্ভোগ। ২ হাজার ৮১১ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর-গাজীপুর বিআরটি প্রকল্পের কাজ শেষ না হতেই তা বাতিল করে নির্মিত অবকাঠামো ভেঙে ছয় লেনের মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে তাদের ভোগান্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস

সপরিবারে আত্মগোপনে টঙ্গীর থাপ্পরকাণ্ডের রুমি

প্রকাশ: ০৯:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬