নেত্রকোনায় শূন্য পাস কলেজের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, এক দিনে তিনবার বদল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

সেদিন দুপুরে পাঠানো প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার তিনটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এর প্রায় দুই ঘণ্টা পর আরেকটি বিজ্ঞপ্তিতে শূন্য পাস করা কলেজের সংখ্যা তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি বলে জানানো হয়। ওই তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। তবে শনিবার রাতে শিক্ষাবোর্ডের ফলাফলের মূল শিট পাওয়ার পর রোববার নতুন করে জানানো হয়, জেলায় শূন্য পাস করা কলেজের সংখ্যা পাঁচটি নয়, ছয়টি।

অর্থাৎ, এক দিনের ব্যবধানে তিন দফায় পরিবর্তন হয়েছে শূন্য পাস করা কলেজের সংখ্যা। দুই ঘণ্টার ব্যবধানেই এ সংখ্যা তিনটি থেকে বেড়ে পাঁচটিতে দাঁড়ায়।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহাম্মদ বলেন, ‘এমন ঘটনায় আমরা নিজেরাও বিব্রত। ফল প্রকাশের পর সবাই দ্রুত ফলাফল জানতে চান। দ্রুত তথ্য সরবরাহ করতে গিয়ে এমনটি হয়েছে। শিক্ষাবোর্ড থেকে শনিবার দিনের বেলায় আমাদের কাছে ফলাফল পাঠানো হয়নি। ফোনে বা অন্যভাবে তথ্য জেনে সদর শিক্ষা অফিস আমাদের দিয়েছে। সেটি গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথমে তিনটি কলেজে কেউ পাস করেনি বলে জানানো হয়। কিছু সময় পর আরও দুটি কলেজের তথ্য পাওয়ায় নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়। শনিবার রাতে শিক্ষাবোর্ডের ফলাফলের শিট পাওয়ার পর জানা যায়, শূন্য পাস করা কলেজের সংখ্যা ছয়টি। তাই রোববার সংশোধিত তথ্য জানানো হয়েছে।’

জাহাঙ্গীর কবির আহাম্মদ বলেন, বোর্ডভিত্তিক ফলাফল প্রকাশের পরপরই শিক্ষাবোর্ড থেকে সরাসরি জেলা শিক্ষা অফিস অথবা জেলা প্রশাসনের কাছে ফলাফলের কপি পাঠানো হলে এমন বিভ্রান্তি তৈরি হতো না। বিষয়টি নিয়ে আমরা সত্যিই বিব্রত।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার নেত্রকোনা জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। জেলায় গড় পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ।

এবার জেলায় শূন্য পাস করা ছয়টি কলেজ হলো—জেলা সদরের ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ, কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলার খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা, এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ।

নেত্রকোনায় এক মাসে কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

নেত্রকোনার সীমান্ত এলাকায় অক্টোবর মাসে ১৪২টি অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ২১৬ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৫৭ বোতল ভারতীয় মদ, ২৬টি ভারতীয় গরু ও অন্যান্য চোরাচালানি পণ্য।

বিশ্বযুদ্ধের প্রেমের যাত্রা থেমেছিল হাওরে, কুলপতাক গ্রামে শায়িত তিন অস্ট্রেলীয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে চারদিকে। সেই অস্থির সময়েই ময়মনসিংহ অঞ্চলে পরিচয়, তারপর ভালোবাসা—অস্ট্রেলীয় নাগরিক সিরিল জেমস মূর ও এডনার। যুদ্ধের বিভীষিকার মাঝেও তাঁরা স্বপ্ন দেখেছিলেন একসঙ্গে ঘর বাঁধার। বিয়ের জন্য বেছে নিয়েছিলেন নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের একটি ব্যাপ্টিস্ট চার্চ।

নেত্রকোনায় পাঁচ কলেজে ৩০ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

নেত্রকোনায় এবার এইচএসসি পরীক্ষায় পাঁচটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি কলেজই নন-এমপিওভুক্ত। গতকাল শনিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন এসব প্রতিষ্ঠান হলো—কেন্দুয়া উপজেলার

জনপ্রিয় টার্গেট

শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনায় শূন্য পাস কলেজের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, এক দিনে তিনবার বদল

প্রকাশ: ১১:১৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬