ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মাসেতু এলাকায় সংঘর্ষ: আওয়ামী লীগের গুলিবিদ্ধ আরেক কর্মীর মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

নিহত নিজামউদ্দিন মৃধা শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে পদ্মাসেতু সংলগ্ন মহাসড়কের জাজিরা অংশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা লকডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁদের হাতে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ছিল বলে জানা গেছে। মিছিল চলাকালে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে জাজিরার নাওডোবা এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিজামউদ্দিন মৃধা এবং জাজিরা উপজেলার এক যুবলীগ কর্মীর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সংঘর্ষের সময় নাওডোবা এলাকায় পদ্মাভ্যালী রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিএনপির একটি অস্থায়ী ক্যাম্প এবং বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু সংলগ্ন এলাকায় ঘটেছে। তবে নিহত ব্যক্তির বাড়ি শিবচরের কুতুবপুরে। ভোরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

মাদারীপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে মহাসড়কের ওই অংশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ২ ঘণ্টায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা…

স্ত্রী তালাক দেওয়ার পরের দিন স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুর শহরের ভাড়া বাসা থেকে সাইফুল ভূঁইয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

জনপ্রিয় টার্গেট

পদ্মা সেতুতে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, প্রাণ গেল একজনের

পদ্মাসেতু এলাকায় সংঘর্ষ: আওয়ামী লীগের গুলিবিদ্ধ আরেক কর্মীর মৃত্যু

প্রকাশ: ০২:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬