ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: আমান উল্লাহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী-খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘নব্বইয়ের দশকে আমি যখন ডাকসুর ভিপি ছিলাম, তখন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ থেকে আমাকে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হইনি। খালেদা জিয়াকে ছেড়ে যাইনি, বিএনপিও ত্যাগ করিনি।’

বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক জীবনে নানা ধরনের প্রলোভন ও চাপ আসবে। তবে নিজের আদর্শ ও রাজনৈতিক অবস্থানে অবিচল থাকতে হবে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কাতা ও কুমিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া নতুন কুঁড়ি ঢাকা জেলা চ্যাম্পিয়ন নারী ফুটবল দল এবং রানারআপ বালক দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে হযরতপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

আদাবরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা সজীব গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকা থেকে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ডিবি…

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি হবে, সরকারি কোয়ার্টার অপরিচ্ছন্ন রাখলে বরাদ্দ বাতিল

ইতিমধ্যে এসব কমিটি প্রায় ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি কোয়ার্টার, ১৫২টি বাজার-শপিং কমপ্লেক্স, ১৮৮টি সড়ক-ফুটপাত ও জনস্থান এবং ১৩৬টি বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, কলোনি ও বস্তিসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। এসব জায়গা পরিদর্শনের পাশাপাশি কমিটিগুলো বেশ

মোহাম্মদপুরে রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি

চাঁদা না পেয়ে রাজধানীর মোহাম্মদপুরে ‘অনুরাগ’ নামের একটি রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার মধ্যরাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে ফার্মেসির সামনের কাচ ভেঙে

জনপ্রিয় টার্গেট

মোহাম্মদপুরে ধর্ষণের অভিযোগে কথিত পীর গ্রেপ্তার

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: আমান উল্লাহ

প্রকাশ: ১২:১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬