আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ ৪৬১ নম্বর বেলাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। স্বজনেরা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আবিদার বাবার নাম মো. আসিফ। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শীবচর বাজার এলাকায়। তাঁরা ওই পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন।
পরিবার জানায়, পাঁচতলা বাড়িটির তৃতীয় তলায় থাকে শিশুটির পরিবার। বিকেলে ছাদে খেলছিল শিশুটি। এর কিছুক্ষণ পর তাঁরা খবর পান, আবিদা ছাদ থেকে পড়ে গেছে। তখন তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এ এম তাজমুল করিম জানান, ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের ভাড়াটেদের সঙ্গে কথা বলে। এ সময় তাঁদের কাছ থেকে জানা যায়, শিশুটির পরিবারের পাশের ফ্ল্যাটের ভাড়াটে নিটল নামের এক তরুণী তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তাজমুল করিম আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

দৈনিক টার্গেট 





















